আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

দীপিকার পক্ষে দাঁড়িয়ে কঙ্গনা বললেন, ‘আমরাও মানুষ’

admin13-10-2025 12:23:52 AMদেখেছেন 130 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দীপিকার পক্ষে দাঁড়িয়ে কঙ্গনা বললেন, ‘আমরাও মানুষ’

২৪ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সব সময় নিজের অবস্থানে দৃঢ় এবং স্পষ্টভাষী। বছরখানেক আগে থেকে বলিউডে সর্বোচ্চ ৮ ঘণ্টা কাজের নিয়মের দাবি তুলেছেন তিনি। দীপিকার এমন দাবির পাশে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন শিল্পী-নির্মাতা। কেউবা তার দাবির সমালোচনাও করেছেন।

জানা গেছে, ভারতের বড় বাজেটের সিনেমা ‘স্পিরিট’ ও ‘কল্কি’ এর সিক্যুয়েল থেকে বাদ পড়েন দীপিকা। কারণ হিসেবে উঠে আসে দীপিকার নির্দিষ্ট সময় কাজের শর্ত। বিষয়টি প্রকাশ্যে আসতেই বলিউডজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

বলিউডে সর্বোচ্চ ৮ ঘণ্টা কাজের প্রশ্নে ভারতীয় গণমাধ্যম নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘ইন্ডাস্ট্রিতে সবার জন্য একই ধরনের নিয়ম থাকা উচিত। কাজের সময়সীমা নির্দিষ্ট হওয়া দরকার। কারণ, আমরা নিউরোসার্জন নই যে জীবন-মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছি। প্রযোজকদের বিনিয়োগ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি শিল্পীদেরও বিশ্রামের প্রয়োজন আছে।’

দীপিকার অবস্থানকে সমর্থন জানিয়ে কঙ্গনা আরও বলেন, ‘যদি কাজের নিয়মে পরিবর্তন আসে, অভিনেতারা সহজেই সেটার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারেন। কিন্তু এটাও মনে রাখতে হবে- আমরাও মানুষ, আমাদেরও শারীরিক ও মানসিক বিশ্রাম দরকার।’

বলিউডে অনেক সময় শিল্পীরা ১২ ঘণ্টার শিফটে কাজ করেন, যা অনেক সময় ১৪ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত বাড়ে। এটা কারও জন্যই স্বাভাবিক নয় বলেও জানান কঙ্গনা।

এই সাংসদ-অভিনেত্রীর মতে, ‘ইন্ডাস্ট্রিতে কাজের সময় নির্দিষ্ট করা উচিত এবং সপ্তাহে অন্তত একদিন ছুটি থাকা বাধ্যতামূলক হওয়া দরকার। এতে শিল্পীদের কর্মদক্ষতা বাড়বে, পাশাপাশি মানসিক প্রশান্তিও ফিরবে।’

 

দীপিকার পক্ষে দাঁড়িয়ে কঙ্গনা বললেন, ‘আমরাও মানুষ’ | ২৪ঘণ্টা