আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

খুলনাকে উড়িয়ে এনসিএলে টানা দ্বিতীয় শিরোপা রংপুরের

admin13-10-2025 12:39:00 AMদেখেছেন 114 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
খুলনাকে উড়িয়ে এনসিএলে টানা দ্বিতীয় শিরোপা রংপুরের

২৪ঘণ্টা অনলাইন : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখল রংপুর বিভাগ। রোববার সিলেটে অনুষ্ঠিত ফাইনালে খুলনা বিভাগকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের উল্লাসে মেতেছে উত্তরবঙ্গের দলটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে খুলনার দেওয়া ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো বেগই পেতে হয়নি রংপুরকে। নাসির হোসেনের ঝড়ো ব্যাটিং আর নাঈম ইসলামের দায়িত্বশীল ইনিংসে ভর করে ১৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার জাহিদ জাভেদের সঙ্গে ৬১ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন নাসির। জাভেদ ২৭ রানে আউট হলেও নাসির খেলেন ৩১ বলে ৪৬ রানের এক বিস্ফোরক ইনিংস। দুই ওপেনারের বিদায়ের পর অধিনায়ক আকবর আলী ও নাঈম ইসলাম বাকি কাজ সারেন। নাঈম ৩২ বলে ৪০ এবং আকবর ১৫ বলে ১৯ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের বেশি করতে পারেনি খুলনা। দলের পক্ষে অধিনায়ক মোহাম্মদ মিঠুন সর্বোচ্চ ৩২ বলে ৪৪ রান করেন। শেষদিকে মৃত্যুঞ্জয় চৌধুরীর ১৩ বলে ২৪ রানের ক্যামিও ইনিংসের পরও খুলনার সংগ্রহ চ্যালেঞ্জিং হয়ে ওঠেনি। এই জয়ের মাধ্যমে এনসিএল টি-টোয়েন্টির প্রথম দুই আসরের দুটিতেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল রংপুর বিভাগ।

 

 

খুলনাকে উড়িয়ে এনসিএলে টানা দ্বিতীয় শিরোপা রংপুরের | ২৪ঘণ্টা