জাতীয়

সাত দিন বন্ধ জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

২১ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৮ AM
সাত দিন বন্ধ জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

২৪ঘণ্টা অনলাইন : সফটওয়্যার রক্ষণাবেক্ষণের কারণে দেশে সাত দিন বন্ধ রাখা হয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম। বিডিআরআইএস সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ চলাকালে এ-সংক্রান্ত সব সেবা বন্ধ থাকবে।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধনের ১৯ অক্টোবরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ অক্টোবর সকাল ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত বিডিআরআইএস সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ সময় জন্ম ও মৃত্যু নিবন্ধনের কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না।

এ বিষয়ে সিটি করপোরেশন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এবং দেশের সব নিবন্ধন কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram