বিনোদন

শাড়িতে হাত মুছে ভাইরাল কাজল

২০ অক্টোবর, ২০২৬ এ ১০:২০ PM
শাড়িতে হাত মুছে ভাইরাল কাজল

২৪ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেত্রী কাজলের একটি সাধারণ অভ্যাস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। দুর্গাপূজার নবমীর সকালে মণ্ডপে মিষ্টি খাওয়ার পর শাড়িতে হাত মুছতে দেখা যায় তাঁকে। আর সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তদের অনেকে তাঁকে ‘বাড়ির মেয়ে’ বলে মন্তব্য করেছেন।

ভিডিওতে দেখা যায়, দুর্গাপূজার মণ্ডপে মিষ্টি খেতে খেতে সবার সঙ্গে গল্প করছিলেন কাজল। খাওয়া শেষে শাড়িতে হাত মুছে নেন তিনি। তারকার এমন স্বাভাবিক আচরণই নজর কেড়েছে নেটিজেনদের।

বর্ষীয়ান অভিনেত্রী তনুজা মুখোপাধ্যায়ের মেয়ে কাজল বাঙালি পরিবারে জন্মগ্রহণ করলেও বেড়ে উঠেছেন মুম্বাইয়ে। তবে পরিবারের দুর্গাপূজার আয়োজন ও তাঁর সাজপোশাকে বরাবরই বাঙালিয়ানার ছাপ দেখা যায়।

এবার নবমীর সকালে নীল শাড়ির সঙ্গে উজ্জ্বল হলুদ রঙের সাজে পূজামণ্ডপে উপস্থিত হয়েছিলেন এই অভিনেত্রী। সেখানেই ঘটে যাওয়া ছোট্ট ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি দেখে অনেকে কাজলের সহজ-স্বাভাবিক আচরণের প্রশংসা করেছেন। কেউ তাঁকে ‘পাশের বাড়ির মেয়ে’ বলে মন্তব্য করেছেন, আবার কেউ লিখেছেন, ‘এটা তো আমিও করি।’ সব মিলিয়ে তারকাসুলভ আড়ম্বরের বাইরে কাজলের এই সাধারণ মুহূর্তই ভক্তদের কাছে হয়ে উঠেছে আলোচনার বিষয়।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
শাড়িতে হাত মুছে ভাইরাল কাজল | ২৪ঘণ্টা