আন্তর্জাতিক

সৌদিতে ভিক্ষার অভিযোগে ৪ বাংলাদেশি-ভারতীয় গ্রেপ্তার

২০ অক্টোবর, ২০২৬ এ ৯:৪১ PM
সৌদিতে ভিক্ষার অভিযোগে ৪ বাংলাদেশি-ভারতীয় গ্রেপ্তার

২৪ঘণ্টা অনলাইন : সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষা করার অভিযোগে চার বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা বাংলাদেশ ও ভারতের নাগরিক বলে জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল-সাবক।

২০ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রিয়াদ অঞ্চলে ভিক্ষা করার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কোন দেশের কতজন নাগরিক রয়েছেন, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সৌদি নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে, তাঁরা যেন দান-খয়রাতের অর্থ কেবল অনুমোদিত মাধ্যমের মাধ্যমে বিতরণ করেন। এতে প্রকৃত অভাবী মানুষের কাছে সহায়তা পৌঁছানো সহজ হবে এবং অবৈধ ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিক্ষাবৃত্তি বন্ধে চলমান উদ্যোগের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। দেশটির কর্তৃপক্ষের লক্ষ্য, ভিক্ষাবৃত্তি বন্ধ করার পাশাপাশি প্রকৃত অসচ্ছল মানুষের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram