জাতীয়

আজ মহানবমী, দুর্গোৎসবজুড়ে বিদায়ের সুর

২০ অক্টোবর, ২০২৬ এ ১১:৪০ AM
আজ মহানবমী, দুর্গোৎসবজুড়ে বিদায়ের সুর

২৪ঘণ্টা অনলাইন : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী। ২০ অক্টোবর উৎসবের এ দিনে পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণে মুখর থাকবে মণ্ডপগুলো। একই সঙ্গে দেবী দুর্গার বিদায়ের ক্ষণ ঘনিয়ে আসায় ভক্তদের মধ্যে বাজবে বিষাদের সুর।

ধর্মীয় রীতি অনুযায়ী, মহানবমীতে দেবী দুর্গার বিশেষ পূজা, নবমী হোম ও মহাআরতির আয়োজন করা হয়। অনেক মণ্ডপে ১০৮টি নীলপদ্ম নিবেদনের মধ্য দিয়ে দেবীর আরাধনা করা হয়। ভক্তরা পূজা শেষে অঞ্জলি দেবেন এবং প্রসাদ গ্রহণ করবেন।

হিন্দুশাস্ত্র অনুযায়ী, দেবী দুর্গার চামুণ্ডা রূপে অসুরবধের স্মরণে অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। এ সময় ১০৮টি প্রদীপ জ্বালানো ও পদ্মফুল নিবেদনের বিশেষ রীতি রয়েছে।

শনিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে আগামীকাল বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে। এদিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গাপূজা।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram