সারাদেশ

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ১০, আহত ৩০

২৪ঘণ্টা অনলাইন : নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। ২০ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা...

২০ অক্টোবর, ২০২৬ এ ১১:১৯ AM
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ১০, আহত ৩০

২৪ঘণ্টা অনলাইন : নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

২০ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বরগুনা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পাবনাগামী বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলসহ দুর্ঘটনায় মোট ১০ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ১০ বছর বয়সী এক শিশুকন্যাও রয়েছে।

দুর্ঘটনায় আহত ও নিহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

নাটোর সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ ১০ জন নিহত ও ৩০ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram