সারাদেশ

আত্মগোপন থেকে মহিলা লীগ নেত্রী পাখি গ্রেপ্তার

আত্মগোপন থেকে মহিলা লীগ নেত্রী পাখি গ্রেপ্তার

২৪ঘন্টা অনলাইন : পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে একটি বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে চাটমোহর পৌর শহরের একটি বাসা থেকে তাকে আটক করে চাটমোহর থানা পুলিশ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল আলম। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে এই আওয়ামী লীগ নেত্রী চাটমোহরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে আটক করে। তিনি হান্ডিয়ালে বিস্ফোরক মামলার আসামি ছিলেন। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।
২৪ঘন্টা/এআর

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আত্মগোপন থেকে মহিলা লীগ নেত্রী পাখি গ্রেপ্তার | ২৪ঘণ্টা