জাতীয়

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন পাঠ্যবই

২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৬ AM
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন পাঠ্যবই

২৪ঘণ্টা অনলাইন ডেস্ক : ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে বইগুলো অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত বইগুলোর মধ্যে চতুর্থ শ্রেণির জন্য রয়েছে ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’। আর ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য রয়েছে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’।

২৫ অক্টোবর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় এসব বই অনুমোদন দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ।

সভায় জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির অন্যান্য সদস্যও অংশ নেন।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram