জীবন শৈলী

এফবিসিসিআইর সভাপতিকে পদত্যাগের আল্টিমেটাম

এফবিসিসিআইর সভাপতিকে পদত্যাগের আল্টিমেটাম

প্রভাত অর্থনীতি : দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি, সহসভাপতি ও পরিচালকদের ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন ফেডারেশনের সাধারণ সদস্যদের একাংশ। গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের কার্যালয়ের সামনে বেলা ১১টায় মানববন্ধনে এই দাবি জানান ব্যবসায়ীরা। ফেডারেশনের সাধারণ পরিষদের ব্যানারে তারা এ দাবি জানান। মানববন্ধনের সমন্বয়কারী আবুল কাশেম হায়দার বলেন, এফবিসিসিআইয়ের বর্তমান পর্ষদকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। এই সময়ের মধ্যে তারা পদত্যাগ না করলে পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করতে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানান তিনি।
আবুল কাশেম হায়দার বলেন, এফবিসিসিআইকে রাজনৈতিক ইউনিট বানিয়ে ফেলা হয়েছে। সাধারণ সদস্যরা কথা বলতে পারেন না। নেতারা সরকারকে খুশি করতে ১৫ টাকার গ্যাসের ইউনিট ৩০ টাকা করার কথা বলেন। সে কারণে শিল্পকারখানা রুগ্ন হয়ে পড়েছে। এস আলমদের লুটপাটের কারণে ব্যাংক খাত ধুঁকছে, অথচ ব্যবসায়ীরা ঋণ পাচ্ছেন না।
 

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
এফবিসিসিআইর সভাপতিকে পদত্যাগের আল্টিমেটাম | ২৪ঘণ্টা