আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বাগদান গুঞ্জনের মাঝেই নতুন লুকে পূজা

Tania Jaha18-07-2026 11:52:01 PMদেখেছেন 68 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বাগদান গুঞ্জনের মাঝেই নতুন লুকে পূজা

২৪ঘন্টা অনলাইন: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরিকে ঘিরে আবারও সরব শোবিজ অঙ্গন। ব্যক্তিজীবন নিয়ে চলমান বাগদানের গুঞ্জনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কিছু ছবি প্রকাশ করেছেন তিনি, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেন পূজা। ছবিগুলোতে তাকে সাদা রঙের ওপর সবুজ ও নীল নকশার সালোয়ার-কামিজে দেখা যায়। প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে খোলা চুল আর হাস্যোজ্জ্বল উপস্থিতিতে ধরা দেন এই অভিনেত্রী।

ছবির ক্যাপশনে পূজা লিখেছেন, — অর্থাৎ প্রতিটি হাসির মাধ্যমে নিজেকে আরও উন্নত করে গড়ে তুলছেন তিনি।

ছবি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই হাজারো ভক্ত প্রতিক্রিয়া জানান। মন্তব্যের ঘরে প্রশংসা ও শুভকামনায় ভরে ওঠে তার পোস্ট।

তবে নতুন ছবির পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পূজার ব্যক্তিজীবন। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া একটি রহস্যময় স্টোরিকে ঘিরে তার বাগদান নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শোবিজ অঙ্গনে গুঞ্জন রয়েছে, বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে।

যদিও এ বিষয়ে পূজার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।

এর আগে এক পডকাস্টে পূজা চেরি জানিয়েছিলেন, তিনি বিবাহিত নন। তবে পারিবারিকভাবে তার বাগদান সম্পন্ন হয়েছিল। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে বিয়ে করলে সেটি গোপনে নয়, সবার জানিয়ে এবং পরিবারের উপস্থিতিতেই করবেন।

ফলে নতুন ছবি ও বাগদানের গুঞ্জন—দুই মিলিয়ে বর্তমানে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই অভিনেত্রী।