আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

শুভ-নন্দিতার গানে মুগ্ধ এ আর রহমান

Tania Jaha18-07-2026 11:46:35 PMদেখেছেন 62 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
শুভ-নন্দিতার গানে মুগ্ধ এ আর রহমান

২৪ঘন্টা অনলাইন: দেশের তরুণ সংগীতশিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতার সংগীতযাত্রায় যুক্ত হলো নতুন এক অনুপ্রেরণার অধ্যায়। তাদের পরিবেশিত একটি গান শুনে মুগ্ধ হয়েছেন ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক ও গায়ক এ আর রহমান। শুধু প্রশংসাই নয়, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও গানটি শেয়ার করেছেন তিনি।

শুভ ও নন্দিতা যৌথভাবে ‘মোজি অ্যান্ড কোং’ নামে একটি সংগীত প্রকল্প পরিচালনা করছেন। গত দেড় বছর ধরে তারা বিভিন্ন জনপ্রিয় পুরোনো গান নতুনভাবে উপস্থাপন করে শ্রোতাদের প্রশংসা কুড়াচ্ছেন।

সম্প্রতি তারা এ আর রহমানের সুর করা জনপ্রিয় গান ‘সাওয়ারিয়া’ নতুন আঙ্গিকে পরিবেশন করেন। সেই কাভার গানটি এ আর রহমানের নজরে আসে এবং তিনি সেটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। বিষয়টি জানার পর উচ্ছ্বসিত হয়ে পড়েন দুই শিল্পী।

প্রতিক্রিয়ায় শুভ বলেন, “ছোটবেলা থেকেই এ আর রহমানের গান শুনে বড় হয়েছি। যার কাজ থেকে অনুপ্রেরণা পেয়েছি, তিনি আমাদের গান শুনেছেন এবং শেয়ার করেছেন—এটি সত্যিই অসাধারণ অনুভূতি।”

নন্দিতাও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন। এ আর রহমানের স্টোরির স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, “আমি কি সত্যিই স্বপ্ন দেখছি? কেউ আমাকে চিমটি কাটো! এই মুহূর্তটি সারাজীবন আমার অনুপ্রেরণা হয়ে থাকবে।”

উল্লেখ্য, শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা দেশের সংগীতাঙ্গনের দুই পরিচিত নাম। ‘কোক স্টুডিও বাংলা’র জনপ্রিয় গান ‘বুলবুলি’ দিয়ে ব্যাপক পরিচিতি পান নন্দিতা। গানটির সংগীতায়োজন করেছিলেন শুভ। দীর্ঘদিনের পেশাগত সম্পর্কের ধারাবাহিকতায় তারা এখন নতুন সংগীত উদ্যোগ ‘মোজি অ্যান্ড কোং’-এর মাধ্যমে শ্রোতাদের জন্য ভিন্নধর্মী আয়োজন নিয়ে আসছেন।

এ আর রহমানের মতো বিশ্বখ্যাত সংগীত ব্যক্তিত্বের স্বীকৃতি তাদের সংগীতযাত্রায় নতুন প্রেরণা যোগাবে বলেই মনে করছেন ভক্ত ও সংগীতপ্রেমীরা।