আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

প্রথমবার পর্দায় শুভ-কেয়া পায়েল

Tania Jaha15-07-2026 06:35:13 PMদেখেছেন 75 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
প্রথমবার পর্দায় শুভ-কেয়া পায়েল

২৪ঘন্টা অনলাইন: প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে ঢালিউড তারকা আরিফিন শুভ এবং জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে। ওটিটি প্ল্যাটফর্ম চরকির নতুন অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এ অভিনয় করছেন এই দুই তারকা। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা জাহিদ প্রীতম।

এই চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও চরকির কনটেন্টে ফিরছেন আরিফিন শুভ। অন্যদিকে, কেয়া পায়েলের জন্য এটি চরকির সঙ্গে প্রথম কাজ। ‘মিনিস্ট্রি অব লাভ’ (এমওএল) প্রকল্পের আওতায় নির্মিত সিনেমাটি সহ-প্রযোজনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ছবিয়াল’।

নির্মাতা জাহিদ প্রীতম জানান, সমকালীন সম্পর্ক, পারিবারিক বন্ধন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটির গল্প। তার ভাষায়, ভিন্ন প্রজন্ম ও ভিন্ন জীবনদর্শনের দুই মানুষের মানসিকতা, সম্পর্ক এবং সমাজকে দেখার দৃষ্টিভঙ্গি এই চলচ্চিত্রে উঠে আসবে।

সিনেমাটিতে আনিস চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। সাধারণত অ্যাকশনধর্মী বা শক্তিশালী চরিত্রে দেখা গেলেও এবার তাকে একেবারে ভিন্ন আবহে দেখা যাবে। শুভ বলেন, “এ ধরনের চরিত্রে আগে কাজ করিনি। দর্শক আমাকে যেভাবে দেখে অভ্যস্ত, এখানে সেভাবে দেখবেন না।”

গল্পের অন্য প্রধান চরিত্র অনামিকায় অভিনয় করেছেন কেয়া পায়েল। আধুনিক নগরজীবন, সোশ্যাল মিডিয়ার প্রভাব এবং ভার্চুয়াল স্বপ্নে ঘেরা এক তরুণীর চরিত্রে দেখা যাবে তাকে।

নতুন এই কাজ নিয়ে উচ্ছ্বসিত কেয়া পায়েল। তিনি বলেন, “আরিফিন শুভ ভাইয়ের সঙ্গে প্রথম কাজ, চরকির সঙ্গে প্রথম প্রজেক্ট এবং নির্মাতা জাহিদ প্রীতম—সব মিলিয়ে কাজটি আমার জন্য বিশেষ। চরিত্রটিতেও অভিনয়ের নানা স্তর রয়েছে, যা দর্শকদের নতুনভাবে আমাকে দেখার সুযোগ করে দেবে।”

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের প্রতিটি গল্পেই সম্পর্কের ভিন্ন মাত্রা তুলে ধরা হয়। ‘হ্যাপিলি ম্যারিড’ও সেই ধারার একটি ব্যতিক্রমী সংযোজন।

প্রকল্পটির সহ-প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তিনি বলেন, গল্পে দুই মানুষের ভাবনার সংঘাত, খুনসুটি ও বোঝাপড়ার চেষ্টার বিষয়টি তাকে মুগ্ধ করেছে। পাশাপাশি দুই প্রধান শিল্পীকেও দর্শক ভিন্ন আঙ্গিকে দেখতে পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, চরকিতে আরিফিন শুভর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত কনটেন্ট ছিল ‘উনিশ২০’। আর ‘ঘুমপরী’র পর ‘হ্যাপিলি ম্যারিড’ নিয়ে আবারও দর্শকের সামনে হাজির হচ্ছেন নির্মাতা জাহিদ প্রীতম।