আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

আইনি জটিলতায় ‘কুইন টু’

Tania Jaha08-07-2026 12:18:47 AMদেখেছেন 72 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আইনি জটিলতায় ‘কুইন টু’

২৪ঘণ্টা অনলাইন: মুক্তির আগেই বিতর্ক ও আইনি জটিলতায় জড়িয়ে পড়েছে কঙ্গনা রানাওয়াত অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কুইন টু’। মূল সিনেমার মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগ এনে ছবিটির মুক্তি ঠেকাতে আদালতের শরণাপন্ন হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম স্টুডিয়োস।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফ্যান্টম স্টুডিয়োস বম্বে হাই কোর্টে ‘জিয়োস্টার’-এর বিরুদ্ধে ২৫০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে। প্রতিষ্ঠানটির অভিযোগ, তাদের অনুমতি ছাড়াই ‘কুইন’-এর সিক্যুয়েল নির্মাণ করা হয়েছে।

চলতি বছরের শুরুতে পরিচালক বিকাশ বহলের পরিচালনায় ‘কুইন টু’-এর শুটিং শুরু হয়। সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে এবং বর্তমানে এটি পোস্ট-প্রোডাকশনের কাজের মধ্যে রয়েছে। এ অবস্থায় আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফ্যান্টম স্টুডিয়োস।

প্রতিষ্ঠানটির ঘনিষ্ঠ সূত্রের দাবি, আদালতে যাওয়ার আগে একাধিকবার জিয়োস্টার ও নির্মাতা বিকাশ বহলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। আপত্তির বিষয়টি জানিয়ে আইনি নোটিশও পাঠানো হয়। তবে সন্তোষজনক কোনো সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত মামলা দায়ের করা হয়েছে।

২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কুইন’ দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্স অফিসেও বড় সাফল্য পায়। ছবিটি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে, যার মধ্যে কঙ্গনা রানাওয়াত সেরা অভিনেত্রীর পুরস্কার পান।

ফ্যান্টম স্টুডিয়োসের দাবি, ‘কুইন’ সিনেমার ৫০ শতাংশ মেধাস্বত্ব এখনো তাদের মালিকানায় রয়েছে। ফলে সিনেমাটির সিক্যুয়েল, রিমেক বা নতুন কোনো সংস্করণ নির্মাণের ক্ষেত্রে তাদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এ কারণেই ‘কুইন টু’ নিয়ে আইনি লড়াইয়ে নেমেছে প্রতিষ্ঠানটি।

আইনি জটিলতায় ‘কুইন টু’ | ২৪ঘণ্টা