আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বেবি বাম্পে নজর কাড়লেন দীপিকা

Anisur Rahman07-07-2026 12:13:35 AMদেখেছেন 70 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বেবি বাম্পে নজর কাড়লেন দীপিকা

২৪ঘণ্টা অনলাইন : গ্লোবাল হোটেল চেইন হিলটনের নতুন বিজ্ঞাপনে বেবি বাম্প নিয়ে হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা এই অভিনেত্রীর নতুন লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুগ্ধতা প্রকাশ করছেন ভক্ত-অনুরাগীরা; যা নিয়ে জোর চর্চা চলছে।শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় দীপিকা পাড়ুকোনকে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। এরই মধ্যে সবাইকে চমকে দিয়ে গ্লোবাল হোটেল চেইন হিলটনের নতুন একটি বিজ্ঞাপনে দেখা গেল এই অভিনেত্রীকে।বিজ্ঞাপনে নীল রঙের স্টাইলিশ প্যান্ট-স্যুট পরে বিলাসবহুল হিলটন হোটেলে নাচতে দেখা যায় দীপিকাকে। তার ন্যাচারাল সৌন্দর্য ও সাবলীল উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। বিজ্ঞাপনটির বিশেষ দিক হলো, এটি দীপিকার দ্বিতীয় গর্ভধারণের সময় ধারণ করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অন্তঃসত্ত্বা অবস্থায় বিজ্ঞাপনটির শুটিং করেছেন তিনি।

বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন দীপিকা। অনেক ভক্তই তার বেবি বাম্প লক্ষ্য করে মন্তব্য করেছেন। একজন লেখেন, “দীপিকা হিলটন বিজ্ঞাপনটির শুটিং গর্ভবতী অবস্থায় করেছেন।” আরেকজন লেখেন, “বেবি বাম্প নিয়েও দারুণ লাগছে।” অন্যজন লেখেন, “ছোট্ট বেবি বাম্পটা চোখে পড়ছে।” উচ্ছ্বাস প্রকাশ করে একজন লেখেন, “অবশেষে! প্রায় তিন মাস পর নতুন পোস্ট পেলাম।” অন্য একজন লেখেন, “দুয়ার মা এবার বিশ্বজুড়ে আরেক সন্তানের অভিষেক করাচ্ছেন।”সম্প্রতি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমা থেকে সরে দাঁড়ানো নিয়ে আলোচনায় ছিলেন দীপিকা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, নির্দিষ্ট আট ঘণ্টার কর্মদিবসসহ তার কয়েকটি শর্ত মেনে নেওয়া সম্ভব না হওয়ায় সিনেমাটি ছেড়ে দেন তিনি।

এরপর নির্মাতা নাগ অশ্বিনও ‘কল্কি টু’ থেকে দীপিকার সরে যাওয়ার ঘোষণা দেন। প্রতিবেদনে দাবি করা হয়, পেশাগত ব্যস্ততা, শিডিউল জটিলতা এবং সিক্যুয়েলে তার চরিত্রের গুরুত্ব কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে, এই দুটি বড় প্রকল্প থেকে সরে দাঁড়ানোর পর শাহরুখ খানের ‘কিং’ সিনেমায় দীপিকার যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে। এটি শাহরুখের সঙ্গে তার ষষ্ঠ কাজ। সম্প্রতি সিনেমাটির শুটিং সেটের কিছু ছবিও প্রকাশ্যে এসেছে, যা ভক্তদের আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে। এছাড়া, আল্লু অর্জুনের সঙ্গে ‘রাকা’ সিনেমার কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন দীপিকা। অ্যাটলি কুমার পরিচালিত এবং সান পিকচার্স প্রযোজিত সিনেমাটি ২০২৭ সালে মুক্তির কথা রয়েছে।

চলতি বছরের শুরুতে দীপিকা ও তার স্বামী রণবীর সিং যৌথভাবে ইনস্টাগ্রামে দ্বিতীয়বার বাবা-মা হতে যাওয়ার খবর জানান। দীপিকা একটি ছবি শেয়ার করেন, যেখানে তাদের মেয়ে দুয়া পাড়ুকোন সিংয়ের হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট দেখা যায়। কিটটিতে দুটি গোলাপি দাগ ছিল, যা ইতিবাচক ফলের প্রতীক। ছবিতে দুয়ার হাত ধরে ছিলেন দীপিকা ও রণবীর। পোস্টটির ক্যাপশনে দীপিকা শুধু নজর লাগা থেকে রক্ষার ইমোজি ব্যবহার করেছিলেন।দীর্ঘদিন প্রেমের পর ২০১৮ সালে ইতালিতে বিয়ে করেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়
*হিন্দুস্তান টাইমস অবলম্বনে