
সিটি ব্যাংকের ৯ মাসের মুনাফা ৮৬৭ কোটি টাকা, প্রবৃদ্ধি ২০%
২০২৬ সালের প্রথম নয় মাসে সিটি ব্যাংকের সমন্বিত কর-পরবর্তী মুনাফা বেড়ে ৮৬৭ কোটি ৩৮ লাখ টাকায় দাঁড়িয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি প্রায় ২০ শতাংশ। একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় ৪ টাকা ১৩ পয়সা থেকে বেড়ে ৪ টাকা ৯৬ পয়সা হয়েছে। বুধবার তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানায় ব্যাংকটি।
৪ নভেম্বর, ২০২৬ এ ১৯:২৫
