আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

মালাইকার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা অর্জুনের

Tania Jaha23-10-2025 04:33:17 PMদেখেছেন 122 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মালাইকার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা অর্জুনের

২৪ ঘণ্টা অনলঅইন: বলিউডের চর্চিত জুটি মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম ভেঙে গেলেও যেন পুরোনো সম্পর্ক ভুলতে পারছেন না অর্জুন। প্রায়শই তার মুখে শোনা যায় প্রাক্তন প্রেমিকা মলাইকার কথা, এমনকি অভিনেত্রীর যেকোনো প্রয়োজনে অর্জুনকে পাশে এসে দাঁড়াতেও দেখা গেছে। এবার সেই জল্পনাই আরও একবার উস্কে দিলেন অভিনেতা, যখন মলাইকার ৫২তম জন্মদিনে তিনি পাঠালেন এক বিশেষ শুভেচ্ছাবার্তা। সম্প্রতি ৫২ বছরে পা রাখলেন চির-যৌবনা মলাইকা অরোরা। এই বয়সেও তার ফিটনেস ও গ্ল্যামার দেখে অনেকেই অবাক হন। বয়স যেন তার সামনে নয়, উল্টো দিকে হাঁটছে। ফিফটির দোরগোড়ায় এসে এমন যৌবন ধরে রাখার রহস্য নিয়ে যেমন নানা কথা শোনা যায়, তেমনই অর্জুনের সঙ্গে প্রেম চলাকালীন তাদের বয়সের বড় ফারাক নিয়েও প্রায়শই কটাক্ষের মুখে পড়তে হয়েছে এই জুটিকে।

গত বছর জুন মাসেই প্রথম মালাইকা-অর্জুনের বিচ্ছেদের খবর সামনে আসে। দুজনের এক ঘনিষ্ঠ সূত্র তখন বিচ্ছেদের জল্পনায় সিলমোহর দিলেও জানিয়েছিলেন, সম্পর্ক ভাঙলেও তাদের মধ্যে সৌজন্য বজায় থাকবে। তবে এরপর অর্জুনের জন্মদিনে মালাইকার অনুপস্থিতি বেশ নজরে এসেছিল অনুরাগীদের। কিন্তু সম্পর্ক ভাঙার পরও একাধিকবার তাদের সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন শোনা গেছে। সেই গুঞ্জন আরও একবার জোরালো করলেন অর্জুন। মালাইকার জন্মদিনে প্রাক্তন প্রেমিকাকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন, সব সময় এমনই উচ্চতায় থেকো। হাসিটা বজায় রেখো এবং সবসময় খুঁজতে থেকো।’ অভিনেতার এই খুঁজতে থেকো মন্তব্যের মধ্যে ঠিক কী ইঙ্গিত লুকিয়ে আছে, তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। তবে কি বিচ্ছেদের পরেও মালাইকাকে তার জীবনে ফিরে আসার কোনো বিশেষ বার্তা দিলেন অর্জুন? প্রশ্ন উঠছে বলিপাড়ায়। অন্যদিকে, ব্যক্তিগত সম্পর্ক বা বিচ্ছেদ নিয়ে মালাইকা কখনোই জনসমক্ষে মুখ খোলেননি। তবে এর আগে মালাইকার বাবার মৃত্যুর খবর পেয়েই তড়িঘড়ি সেখানে পৌঁছে গিয়েছিলেন অর্জুন।