আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

শাহরুখ-কাজলের নাচ দেখে নস্ট্যালজিয়ায় নেটিজেনরা

Tania Jaha13-10-2025 04:06:55 PMদেখেছেন 112 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
শাহরুখ-কাজলের নাচ দেখে নস্ট্যালজিয়ায় নেটিজেনরা

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড কিং শাহরুখ খান-কাজল জুটির জাদু যে আজও এতটুকু ফিকে হয়নি, তার প্রমাণ আবারও সামনে এল। সম্প্রতি আমেদাবাদে এক জমকালো অনুষ্ঠানে এক মঞ্চে হাজির হয়েছিলেন এই জনপ্রিয় জুটি। সেখানে ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ থেকে শুরু করে ‘কুছ কুছ হোতা হ্যায়’ তাদের জুটির একের পর এক হিট সিনেমার গানের সঙ্গে নাচে মেতে ওঠেন দু’জনে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নস্ট্যালজিয়ায় ভাসছেন নেটিজেনরা। নব্বইয়ের দশক থেকে আজও দর্শকদের মাতিয়ে রাখা ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’ এবং ‘লাড়কি বাড়ি আনজানি হ্যায়’-এর মতো গানের সঙ্গে পারফরম্যান্স দেন তারা। 

পুরোনো দিনের চেনা মেজাজে হাঁটু মুড়ে বসে কাজলের হাতে ফুলও তুলে দেন ‘কিং খান’। এরপরেই মঞ্চে দুই বন্ধুর আলিঙ্গনের মুহূর্তে ছুটে এসে তাতে সামিল হন পরিচালক করণ জোহরও। সেই ছবি ও ভিডিও নিয়েই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর আলোচনা। অনেকেই দাবি তুলেছেন, ফের একবার বড় পর্দায় শাহরুখ–কাজলের জুটিকে দেখতে চান তারা। প্রসঙ্গত, ১৯৯৩ সালে ‘বাজিগর’ সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ–কাজল। এরপর বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তারা। তবে ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘দিলওয়ালে’ ছবিতে শেষবার জুটি বেঁধেছিলেন এই দুই তারকা। দশক পেরিয়ে ফের শাহরুখ–কাজল জুটিকে একসঙ্গে দেখা যাবে কি না, সে উত্তর দেবে সময়। তবে আপাতত সে সব নিয়ে না ভেবে নস্ট্যালজিয়ায় ব্যস্ত তাদের অগণিত অনুরাগী।