আলোচিত❯
মোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবমোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসব
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

৩৭ ফাউলের ম্যাচে ২ লাল কার্ড, সেমিফাইনালে আর্জেন্টিনা

Tania Jaha12-10-2025 05:02:53 PMদেখেছেন 129 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
৩৭ ফাউলের ম্যাচে ২ লাল কার্ড, সেমিফাইনালে আর্জেন্টিনা

২৪ ঘণ্টা অনলাইন: লাতিন আমেরিকার দলগুলোর ফুটবল ম্যাচ মানেই শরীর সর্বস্ব খেলা। যেখানে শারিরীকভাবেও আগ্রাসী দেখা যায় প্রতিযোগী দলগুলোকে। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে লাতিন দেশ আর্জেন্টিনার সঙ্গে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল উত্তর আমেরিকার মেক্সিকো। ম্যাচটিতে হয়েছে হাতাহাতি ও শারিরীক লড়াই। ৩৭টি ফাউলের পর শেষদিকে মেক্সিকোর দুজন লাল কার্ড দেখেছেন। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে সেমিতে উঠল যুব আর্জেন্টাইনরা। চিলির ন্যাশনাল জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে অবশ্য দাপট ছিল মেক্সিকোর। তবে তারা কোনো গোলের দেখা পায়নি। বিপরীতে আর্জেন্টিনার পক্ষে একটি করে গোল করে জয় নিশ্চিত করেন মাহের কারিজো এবং মাতেও সিলভেট্টি। ম্যাচের মাত্র নবম মিনিটেই কারিজোর গোলে আলবিসেলেস্তে যুবারা লিড নেয়। চলতি আসরে এ নিয়ে তিনি তৃতীয় গোল করলেন।

৫৬ মিনিটে লিড ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। জোরালো শটে আসরে নিজের দ্বিতীয় গোলটি করেন লিওনেল মেসির ইন্টার মায়ামি সতীর্থ সিলভেট্টি। এরপর আর কোনো দল গোল করতে না পারায় ২-০ ব্যবধান নিয়ে আর্জেন্টিনা মাঠ ছাড়ে। তবে নির্ধারিত ৯০ মিনিট শেষে দুই দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়ান। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেক্সিকোর দিয়েগো ওচোয়া এবং সপ্তম মিনিটে তাহিয়েল জিমেনেজকে লাল কার্ড দেখান রেফারি। তিক্ততায় শেষ হওয়া ম্যাচ জিতে ১৮ বছর পর যুব বিশ্বকাপের সেমিতে উঠল আর্জেন্টিনা। টুর্নামেন্টটিতে চারবারের শিরোপাজয়ী দলটি এর আগে সর্বশেষ সেমিফাইনাল খেলেছে ২০০৭ সালে। অ-২০ বিশ্বকাপের গত ৭ আসরে আর্জেন্টিনার সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠতে পেরেছিল। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বৃহস্পতিবার কলম্বিয়ান যুবাদের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।