আলোচিত❯
মোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবমোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসব
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

১৯০ রান করেও বাংলাদেশকে হারানোর বিশ্বাস ছিল আফগানদের

Tania Jaha12-10-2025 04:58:03 PMদেখেছেন 116 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
১৯০ রান করেও বাংলাদেশকে হারানোর বিশ্বাস ছিল আফগানদের

২৪ ঘণ্টা অনলাইন : প্রথম দুই ওয়ানডেতে হেরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। গতকাল (শনিবার) ১১ অক্টোবর আবুধাবিতে আগে ব্যাট করতে নেমে ১৯০ রান তোলে আফগানিস্তান। তাদের পক্ষে ইবরাহিম জাদরান একাই করেন ৯৫ রান। তবে ওই রানই তাড়া করতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। মাত্র ১০৯ রানে অলআউট হয়ে হেরেছে ৮১ রানের বড় ব্যবধানে। ম্যাচ শেষে অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি বলেন, ‘সিরিজ জিতে আমি খুবই খুশি। জাদরান সত্যিই খুব ভালো খেলেছে; উইকেটটা সহজ ছিল না। আমি ভেবেছিলাম ২২০–এর মতো স্কোর ডিফেন্ড করার মতো হবে। কিন্তু এমনকি যখন আমরা ১৯০ করলাম, তখনও আমি ছেলেদের বলেছিলাম যে উইকেটটা সহজ নয় এবং আমরা তাদের লক্ষ্যে পৌঁছাতে দেব না।’

নিজেদের বোলিং ইউনিটকে প্রশংসায় ভাসিয়ে শহীদি বলেন, ‘বোলারদের কৃতিত্ব দিতেই হবে, তারা সত্যি খুব ভালো বোলিং করেছে। (আজমতউল্লাহ) ওমরজাই আমাদের শুরুতে দারুণ একটা গতি এনে দিয়েছিল। ষষ্ঠ ওভারে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম সে চালিয়ে যেতে চায় কি না, জবাবে সে আত্মবিশ্বাসী ছিল।’ শহীদি আরও বলেন, ‘এই স্পিনিং উইকেটে সে (ওমরজাই) খুব ভালো বোলিং করেছে এবং রশিদও। সে একজন বিশ্বমানের বোলার, যে সব সময় দলের জন্য অবদান রাখে। পাঁচ উইকেট নেওয়ার জন্য তাকে অভিনন্দন জানাই।’