আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

ভামিকা-অকায়কে নিয়ে দুশ্চিন্তায় অনুষ্কার

admin23-06-2025 07:17:06 PMদেখেছেন 116 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ভামিকা-অকায়কে নিয়ে দুশ্চিন্তায় অনুষ্কার

২৪ঘণ্টা অনলাইন : ভামিকার বয়স ৪ বছর। অকায় তো সবে দেড় বছর। তবে এখনও পর্যন্ত সন্তানদের প্রকাশ্যে আনেননি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। ভক্তরা দুই খুদেকে দেখার জন্য যতই উদগ্রীব থাকুক না কেন, কড়া অবস্থান বিরুষ্কার। কিন্তু কেন লোকচক্ষুর আড়ালে তাঁরা সন্তানদের বড় করছেন? সেই নিয়ে দীর্ঘ ব্যাখ্যা দিলেন অনুষ্কা।

আসলে দুজনেই সেলিব্রিটি। তাঁরা কী করছেন, না করছেন, সব কিছুতেই প্রচারের আলো। স্বাভাবিকভাবেই তাঁদের সন্তানদের ছবি তোলার জন্যও পাপারাৎজিদের ভিড়। অনুষ্কা বলছেন, “আমরা চাই না, প্রচারের আলোয় আমাদের সন্তানরা বড় হোক। সোশাল মিডিয়াতেও তাদের আনতে চাই না। এই সিদ্ধান্তটা বড় হয়ে ওরা নিজেরাই নেবে। এখন সময় বদলেছে। বাবা-মাকে দেখেই তো সন্তানরা শিখবে। সেই জন্য আমাদের অনেক কিছু সামলে চলতে হয়।”

তিনি আরও বলেন, “আমরা কীভাবে দুনিয়া দেখছি, সেটার উপর অনেক কিছু নির্ভর করে। আমার ছোটবেলা ভালোবাসায় ভরা ছিল। সেখান থেকে আমি শিখেছি, কীভাবে গুরুজনদের সম্মান করতে হয়। আমরা চাই, আমাদের সন্তানরা নীতিশিক্ষা নিয়ে বড় হোক। চাই না, সন্তানরা কুশিক্ষা পাক, বড় হয়ে বখে যাক।”

কীভাবে ভামিকা আর অকায়কে বড় করছেন, সেটার একটা ছবিও তুলে ধরেন অনুষ্কা। তিনি বলেন, “বাবার কাজ, মায়ের কাজ বলে কিছু হয় না। এটা পরিবারের কাজ। নিজেদের কাজ ভাগ করে নিয়েছি। সব দিক ভারসাম্য রেখে ওদেরকে বড় করছি। প্রথমদিকে যদিও আমাকেই বেশি দায়িত্ব নিতে হয়েছে। আমি যদি মনে করি বছরে দুটো সিনেমা করব, করতেই পারি। কিন্তু বিরাটের ব্যাপারটা আলাদা। ওকে সারা বছর খেলতে হয়। সেখান থেকে পরিবারের জন্য সময় বের করা খুব গুরুত্বপূর্ণ।” সম্প্রতি টেস্ট থেকে অবসর নিয়েছেন কোহলি। মনে করা হচ্ছে, পরিবারকে সময় দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ভামিকার বয়স ৪ বছর। অকায় তো সবে দেড় বছর। তবে এখনও পর্যন্ত সন্তানদের প্রকাশ্যে আনেননি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। ভক্তরা দুই খুদেকে দেখার জন্য যতই উদগ্রীব থাকুক না কেন, কড়া অবস্থান বিরুষ্কার। কিন্তু কেন লোকচক্ষুর আড়ালে তাঁরা সন্তানদের বড় করছেন? সেই নিয়ে দীর্ঘ ব্যাখ্যা দিলেন অনুষ্কা।

ভামিকা-অকায়কে নিয়ে দুশ্চিন্তায় অনুষ্কার | ২৪ঘণ্টা