আন্তর্জাতিক

ইরান ইস্যুতে ট্রাম্পকে পিছু হটার আহ্বান স্টারমারের

ইরান ইস্যুতে ট্রাম্পকে পিছু হটার আহ্বান স্টারমারের

২৪ঘণ্টা  অনলাইন : ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।তিনি বলেন, এখানে সংঘাত "বৃদ্ধির বড় ঝুঁকি" রয়েছে। তিনি সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন। স্টারমার বলেছেন, এর আগে "মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে" এবং "আমার মতে, এটিই এই সমস্যা সমাধানের উপায়"।

এমন সময়ে তার এই মন্তব্য এসেছে যখন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই উত্তেজনা কমানোর উদ্দেশ্যে আলোচনার জন্য ওয়াশিংটন যাচ্ছেন। যেখানে তিনি ট্রাম্পের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিওর সাথেও দেখা করবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ল্যামি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও আলোচনা করবেন। সূত্র: বিবিসি বাংলা
২৪ঘণ্টা/এআর

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ইরান ইস্যুতে ট্রাম্পকে পিছু হটার আহ্বান স্টারমারের | ২৪ঘণ্টা