আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

শেষ ছবির আভাস আমিরের

admin01-06-2025 11:16:56 AMদেখেছেন 121 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
শেষ ছবির আভাস আমিরের

২৪ঘণ্টা অনলাইন : ‘লাল সিং চড্ডা’র ভরাডুবির পর এতটাই মুষড়ে পড়েছিলেন যে ছবি করা ছেড়ে দেবেন— ঘোষণা করেছিলেন তিনি। লম্বা সময় অবসরের পরে তিনি ফিরতে চলেছেন ‘সিতারে জমিন পর’ নিয়ে। তার ফাঁকেই আমির খানের ঘোষণা, ‘মহাভারত’ ছবিতে অভিনয়ের পর আর হয়তো তাঁর কিছুই করার থাকবে না। তিনি অভিনয় ছেড়ে দেবেন।

আপাতত ‘সিতারে জমিন পর’ ছবির প্রচারেই ব্যস্ত তিনি। ‘তারে জমিন পর’ ছবির সিক্যুয়েল এটি। সিক্যুয়েল দিয়ে বড় পর্দায় আরও একবার ফিরতে চলেছেন ‘নিকুম্ভ স্যর’। ছবিটি হয়তো আবারও আমিরকে পুরনো জনপ্রিয়তা ফিরিয়ে দেবে, আশা অভিনেতার অনুরাগীদের। এমনটা ঘটলেও কি তিনি ছেড়ে দেবেন অভিনয়? এর জবাব অবশ্য মেলেনি। তবে আমির জানিয়েছেন, যদি সুযোগ পান তা হলে ‘সিতারে জমিন পর’-এর পরেই ছবির জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করবেন।

কেন ‘মহাভারত’ তাঁর শেষে অভিনয়? অভিনেতা কারণ হিসাবে ছবির কাহিনি, স্তরবিন্যাস, বিরাট পরিধি, বিষয় এবং চরিত্র বৈচিত্রকে উল্লেখ করেছেন। এ-ও জানিয়েছেন, ‘মহাভারত’ নিয়ে কাজ করার স্বপ্ন অনেক দিন ধরে দেখছেন। পুরো বিষয়টিকে বড় পর্দায় ধরতে গেলে গুছিয়ে চিত্রনাট্য লিখতে হবে। তাই চিত্রনাট্য লিখতেও অনেকটা সময় লাগবে বলে মনে করছেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন, সম্ভবত একজন পরিচালক ‘মহাভারত’ তৈরি করতে পারবেন না। একাধিক পরিচালক একজোট হয়ে কাজটি হয়তো করবেন। ছবিটি প্রত্যেকের কাছেই এখন ‘স্বপ্নের কাজ’। তাই অভিনেতা নির্বাচন করছেন যাঁদের তাঁরাও যথেষ্ট সজাগ হয়েই দায়িত্ব পালন করবেন। সে ক্ষেত্রে, তাঁরা আমিরকে ‘শ্রীকৃষ্ণ’ চরিত্রের জন্য উপযুক্ত মনে করবেন কি না, সেটাও এখনও বুঝতে পারছেন না তিনি। তবে আমিরের দাবি, ‘মহাভারত’ করতে করতে যদি তাঁর মৃত্যু হয় তাতেও তাঁর আপত্তি নেই।