বিনোদন

মুম্বাইয়ে বাস দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়া

মুম্বাইয়ে বাস দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়া

ভারতের মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের গাড়ি।

বুধবার (২৬ মার্চ) মুম্বাইয়ের ব্যস্ততম সড়কে একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ঐশ্বরিয়ার সম্প্রতি কেনা বিলাসবহুল গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন করপোরেশনের একটি বাস পিছন থেকে ঐশ্বরিয়ার গাড়িতে ধাক্কা মারে। 

ঐশ্বরিয়া রাইয়ের একাধিক বিলাসবহুল গাড়ি আছে। তার মধ্যে এটি ছিল তার গ্যারেজে সর্বশেষ সংযোজন। গাড়িটির আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি।

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মুম্বাইয়ে বাস দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়া | ২৪ঘণ্টা