জাতীয়
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৩
২৩ অক্টোবর, ২০২৬ এ ৩:৪৯ PM

২৪ঘণ্টা অনলাইন : ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার ২৩ অক্টোবর দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে উপজেলার আড়পাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহত তিনজনই অ্যাম্বুলেন্সের যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। ইতোমধ্যে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানা যাবে।
#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
