সারাদেশ

তারেক রহমানের নির্দেশনা খুব স্পষ্ট কেউ অপচেষ্টা চালালে দমন করা হবে

তারেক রহমানের নির্দেশনা খুব স্পষ্ট কেউ অপচেষ্টা চালালে দমন করা হবে

প্রভাত সংবাদদাতা, বাগেরহাট : বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার রক্তের পথ বেয়ে ৫ আগস্ট আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এ অর্জন সমগ্র দেশের ছাত্র-জনতার অর্জন। এ অর্জন সাম্যবাদের, গণতন্ত্রের অর্জন। এটা দুর্বৃতায়নকে রুখে দিয়ে গণতন্ত্রকে সুসংহত করার অর্জন। গত শুক্রবার বিকেলে রামপাল উপজেলার গৌরাম্ভা বাজারে বিএনপি আয়োজিত এক পথ সভায় এসব কথা বলেন। রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন বিএনপি নেতা মাষ্টার মুজিবর জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা মো. আসাদুর রহমান, আমিনুল ইসলাম কুটি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান প্রমুখ।
তিনি দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বলেন, দলের নাম ভাঙ্গিয়ে বা দলের ভেতর অনুপ্রবেশ করে কেউ যেন অস্থিতিশীলতা পরিবেশ সৃষ্টি করতে না পারে এ জন্য সকল পর্যায়ের জাতীয়তাবাদী সৈনিকদের সজাগ থাকতে হবে।
সভায় তিনি আরও বলেন, ৫ আগষ্ট পরবর্তী সময়ে রামপাল ও মোংলার সব ধর্মের মানুষ নিরাপদে রয়েছে। কিছু অতি উৎসাহী ঘাপটি মেরা থাকা দুর্বৃতরা ঘের দখল ও চাঁদাবাজির অপচেষ্টা করেছে। যা আমাদের নেতাকর্মীরা শক্ত হাতে দমন করেছে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা খুবই স্পষ্ট। শিক্ষাঙ্গনে লেখাপড়া পরিবেশ নিশ্চিত করতে হবে। নারীরা স্বাধীনভাবে চলাফেরা করবেন। সকলে সহাবস্থানে থেকে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন। কেউ ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করবেন না। কেউ দলের নাম ভাঙ্গিয়ে পরিবেশ নষ্ট করলে বা অপচেষ্টা চালালে তা প্রশাসনকে সাথে নিয়ে শক্ত হাতে দমন করা হবে।
 

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
তারেক রহমানের নির্দেশনা খুব স্পষ্ট কেউ অপচেষ্টা চালালে দমন করা হবে | ২৪ঘণ্টা