আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বন্যায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন : মাহি  

admin24-08-2024 09:38:12 PMদেখেছেন 477 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বন্যায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন : মাহি  

প্রভাত বিনোদন  : স্মরণকালের ভয়াবহ বন্যার সঙ্গে লড়ছে দেশ। এগিয়ে আসছে দেশের সকল শ্রেণি পেশার মানুষ। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। বাড়িতে পানি উঠে যাওয়ায় ছাদে আশ্রয় নিচ্ছেন বহু দুর্গত মানুষ। 
এই মানবিক বিপর্যয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীরা। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা মাহিয়া মাহি এক পোস্ট দিয়ে   বাসায় যা আছে তাই দিয়ে বন্যাদুর্গতদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।  পোস্ট করে মাহি লিখেছেন, আপনার বাসায় যা আছে তাই দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমি আমার বাচ্চার আর আমার পুরানো যত কাপড় আছে সেগুলো এবং খাবার পানি পাঠাচ্ছি ইনশাআল্লাহ। আপনারাও কিছু করেন।
এ আহ্বানের সঙ্গে মাহির ভক্ত-অনুরাগীরা একাত্মতা পোষণ করে তাকে সাধুবাদ জানিয়েছেন। কমেন্ট বক্সে রুনা আক্তার নামে এক ভক্ত লিখেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা কাজ করেছেন আল্লাহ আপনাকে তৌফিক দেক অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবার ইনশাআল্লাহ।
ফারজানা নামে আরেকজন লিখেছেন, আলহামদুলিল্লাহ আজকে আমিও কিছু দিয়ে শরিক হয়েছি,আমাদের এখান থেকে টিম যাবে আগামীকাল, ওরা এলাকার সব বাসা এবং মসজিদ থেকেও টাকা উঠিয়েছে। আল্লাহ বন্যার্ত সকল এলাকার লোকজনকে হেফাজত করুন। রাবেয়ার ভাষ্য, আপনি ভালো কাজ করে যাচ্ছেন এজন্য অসংখ্য ধন্যবাদ, এই মুহূর্তে আপনার মতো আরো সবাইকে এগিয়ে আসার অনুরোধ রইলো। উল্লেখ্য, বন্যায় সবচেয়ে ভয়ংকর রূপ ধারণ করেছে ফেনীতে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যাকবলিত হয়েছে। এসব জেলাগুলোতে বন্যায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বন্যায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন : মাহি   | ২৪ঘণ্টা