২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

সারাদেশ

ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর আল আমিন সরকার গ্রেফতার

২৪ঘন্টা অনলাইন: চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযানে ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর আল আমিন সরকারসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর)...

১০ নভেম্বর, ২০২৬ এ ১৩:১১
ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর আল আমিন সরকার গ্রেফতার
ছবি: সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযানে ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর আল আমিন সরকারসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

৭ নভেম্বর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া। শুক্রবার দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ছেংগারচর পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ছেংগারচর পৌরসভার তালতলী এলাকা থেকে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আল আমিন সরকারকে গ্রেফতার করে পুলিশ। একই দিনে উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি নুরনবী খান, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য দেলোয়ার মল্লিক, ছেংগারচর পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজ সরকার, আওয়ামী লীগ নেতা বারেক ভূঁইয়া, যুবলীগ নেতা আবু ইউসুফ ও নহির উদ্দিন, শ্রমিক লীগ নেতা গোলাম মোস্তফা ও কামরুল হাসান, রুবেল সরকার ও আনোয়ার হোসেনসহ ১২ জন।

ওসি মানস বড়ুয়া বলেন, পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram