সাফে পাকিস্তানকে হারাল ভারত
সাফ চ্যাম্পিয়নশিপে জিতে শুরু করল ভারতীয় দল। বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে তারা ৩-২ গোলে হারিয়েছে পাকিস্তানকে। জোড়া গোল মোহনবাগানের স্ট্রাইকার সুহেল ভাটের। একটি গোল করেন মাঙ্গলেংথাং কিপগেন। সংযুক্তি সময়ে পাকিস্তান দু’টি গোল করলেও সমতা ফেরাতে পারেনি।

ছবি : সংগৃহীত২৪ঘন্টা অনলাইন: সাফ চ্যাম্পিয়নশিপে জিতে শুরু করল ভারতীয় দল। বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে তারা ৩-২ গোলে হারিয়েছে পাকিস্তানকে। জোড়া গোল মোহনবাগানের স্ট্রাইকার সুহেল ভাটের। একটি গোল করেন মাঙ্গলেংথাং কিপগেন। সংযুক্তি সময়ে পাকিস্তান দু’টি গোল করলেও সমতা ফেরাতে পারেনি।
ম্যাচে বেশ সাবধানী হয়ে শুরু করে ভারত। পিছন থেকে আক্রমণ শুরু করে চেষ্টা করছিল মাঝমাঠ নিয়ন্ত্রণ করার। অভিষেক সূর্যবংশী পিছন থেকে খেলছিলেন। কিপগেনের থেকে পাস পেয়ে সুহেল ১২ মিনিটে গোল করেছিলেন। যদিও তা অফসাইডে বাতিল হয়ে যায়। তবে বেশি ক্ষণ অপেক্ষা করতে হয়নি। এক মিনিট পরে বাঁ দিকে থ্রোইন থেকে বল পেয়েছিলেন মহম্মদ সুহেল। তিনি নিখুঁত পাস দেন পেনাল্টি বক্সে। সেই বল ধরে গোল করতে ভুল করেননি সুহেল।
১৯ মিনিটে দ্বিতীয় গোল করে ভারত। এ বার গোল করান সূর্যবংশী। পাকিস্তান রক্ষণ করতে নেমে গিয়েছিল নীচে। সূর্যবংশী বল ধরে ডিফেন্সচেরা পাস বাড়ান। সুহেল বল ধরে নিখুঁত ফিনিশে গোল করে। ৩১ মিনিটে তৃতীয় গোল করে ভারত। নৌফাল পিএন বল নিয়ে এগিয়ে গিয়েছিলেন। পিছন থেকে বাড়ানো পাস ধরে গোল করেন কিপগেন।
পাকিস্তানের কাছে ব্যবধান কমানোর সুযোগ এসেছিল। সূর্যবংশী বক্সে ফেলে দিয়েছিলেন হায়ান খাট্টাককে। কিন্তু পেনাল্টি থেকে শায়ক দোস্তের শট বারের উপর দিয়ে উড়ে যায়। ৪৫ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ এসেছিল সুহেলের কাছে। কিন্তু বাঁ পায়ের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
বিরতির পরেও ঝাঁঝ বজায় রেখেছিল ভারত। অল্পের জন্য সুযোগ নষ্ট করেন আদিসন সিংহ। কিপগেন এবং ফারুখ চৌধরির শটও লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ বেলায় দু’টি গোল করে পাকিস্তান। ৯১তম মিনিটে নাজিবুল্লাহ গোল করেন। তিন মিনিট পর আলমগির গাজি অ্যাক্রোব্যাটিক শটে দ্বিতীয় গোল করেন। ১১ নভেম্বর মলদ্বীপের বিরুদ্ধে গ্রুপ বি-তে দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। প্রথম দুই দল সেমিফাইনালে যাবে।


