২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জীবন শৈলী

রুক্ষ ত্বকে কাঁধখোলা পোশাক বেমানান

পোশাক যতই নজরকাড়া হোক, ত্বক যদি রুক্ষ হয়, তা হলে সাজগোজই মাটি। বিশেষত দীপাবলি বা কালীপুজোয় হল্টারনেক বা কাঁধখোলা ব্লাউজ় পরলে, ত্বকের জেল্লা থাকাও জরুরি। কিন্তু এখন থেকেই বাতাসে আর্দ্রতা কমছে। কিছুক্ষণ এসি ঘরে থাকলেই ত্বকে টান ধরছে।

৫ নভেম্বর, ২০২৬ এ ২০:২০
রুক্ষ ত্বকে কাঁধখোলা পোশাক বেমানান

২৪ঘন্টা অনলাইন: পোশাক যতই নজরকাড়া হোক, ত্বক যদি রুক্ষ হয়, তা হলে সাজগোজই মাটি। বিশেষত দীপাবলি বা কালীপুজোয় হল্টারনেক বা কাঁধখোলা ব্লাউজ় পরলে, ত্বকের জেল্লা থাকাও জরুরি। কিন্তু এখন থেকেই বাতাসে আর্দ্রতা কমছে। কিছুক্ষণ এসি ঘরে থাকলেই ত্বকে টান ধরছে। এমন মরসুমে পিঠ খোলা ব্লাউজ়ে নজর কাড়তে চাইলে জেনে নিন নায়িকাদের মতো জেল্লা বৃদ্ধির কৌশল। চটজলদি চকচকে ত্বক পেতে বেছে নিতে পারেন শিমার অয়েল। সাধারণ তেলের চেয়ে এগুলি আলাদা। চটচটে না হলেও ত্বকে আর্দ্রতা জোগায়। তা ছাড়া, এতে থাকা অভ্রের মিহি কণা থাকার জন্য আলো পড়লে আভা ছড়ায়।

অনেকেই বলেন, বাড়িতেই পছন্দের তেল এবং অভ্র মিশিয়ে শিমার অয়েল বানানো যায়। কিন্তু বিষয়টি এত সহজ নয়। দুই উপকরণ মিশিয়ে স্প্রে বোতলে ভরলে অভ্র ভারী বলেই থিতিয়ে যায়। স্প্রে করলেও তেলের সঙ্গে অভ্রের গুঁড়ো ত্বক পর্যন্ত পৌঁছোয় না। তা ছাড়া, সমস্ত রকম অভ্র ত্বকের উপযোগী নয়। তার বদলে কিনতে পারেন শিমার অয়েল। বাজারে নানা রকম শিমার অয়েল মেলে। তার মধ্যে থেকে বেছে নেবেন কোনটি?

১. মরক্কানঅয়েল শিমারিং বডি অয়েল

খাঁটি আর্গান অয়েল এবং অভ্রের মিশেলে তৈরি এই তেল। উত্তর আফ্রিকার মরক্কোয় আর্গান গাছ জন্মায়। এই গাছের ফলের বীজ থেকে মেলে বাদামজাতীয় দানা। তা থেকেই মেলে এই তেল। গুণাগুণের জন্য অনেকে এই তেলকে ‘গলিত সোনা’ বা ‘তরল সোনা’ নামেই অভিহিত করেন। এই তেল শুধু ত্বক চকচকে করে তোলে না, উচ্চ মানের আর্গান অয়েল ত্বকের বাড়তি যত্নও নেয়। দাম ৭০০০ টাকার আশপাশে।

২. সল দে জেনেরো গ্লোমোশনস রিও সানসেট গ্লো অয়েল

কুপুয়াসু বাটার (কুপুয়াসু গাছের বীজ থেকে প্রাপ্ত তেল) এবং আসাই তেল (আসাই পাম গাছের তেল)দিয়ে তৈরি শিমার অয়েলটি ত্বকের জন্য অত্যন্ত উপকারী। ত্বক আর্দ্র রাখার পাশাপাশি এটি ব্রোঞ্জের মতো উজ্জ্বলতা দেয়। মিঠে সুবাস রয়েছে তেলটিতে। দাম ৩,৮৬৫ টাকা।

৩. ফরেস্ট এসেনশিয়ালস সৌন্দরিয়া লুমিনাস বিউটি বডি অয়েল উইথ ২৪কে গোল্ড

সোনার ভস্ম, চন্দন কাঠ, তিলের তেল এবং গমের দানার তেলের মিশ্রণে তৈরি শিমার অয়েলটি সহজেই ত্বকে মিশে যায়। রুক্ষ ত্বকে আর্দ্রতা জোগায় এবং ত্বক নরম করে। উৎসবের দিনে শরীরের উন্মুক্ত অংশে মাখলে নিমেষেই জেল্লা আসবে। দাম ৯৫০ টাকা।

৪. ফারসালি রোজ গোল্ড এলিক্সির

স্বর্ণকণা এবং রোজহিপ অয়েলের মিশেলে তৈরি শিমার অয়েলটি ত্বকে চকচকে আভা আনে নিমেষেই। আলো পড়লে ত্বক চকচকে দেখায়। দাম প্রায় ৯০০ টাকা।

৫. ব্লু নেকটার আয়ুর্বেদিক গোল্ড শিমার বডি অয়েল

স্বর্ণভস্ম, জাফরান, মঞ্জিষ্ঠা এবং মোট ভেষজের মিশ্রণে তৈরি তেলটি ত্বকে সোনালি আভা আনে। খোলামেলা পোশাক পরলে এই তেলটি ব্যবহার করতে পারেন। নায়িকাদের মতোই চকচকে দেখাবে শরীরের উন্মুক্ত অংশ। দাম ৫৯৫ টাকার মতো।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram