২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জাতীয়

বসতঘরে ২২০ কেজি ভেজাল সিগারেট

একটি বসতঘরে অভিযান চালিয়ে ১১টি প্লাস্টিকের বস্তায় অবৈধভাবে মজুদ করা ২২০ কেজি নকল ও ভেজাল সিগারেট উদ্ধার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. দুলাল হাওলাদার (৫৮) ও তাঁর স্ত্রী মোছা. রনজিদা বেগম।

৪ নভেম্বর, ২০২৬ এ ২১:০২
বসতঘরে ২২০ কেজি ভেজাল সিগারেট

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে অভিযান চালিয়ে ২২০ কেজি নকল ও ভেজাল সিগারেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ টাকা।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৩টা ৫০ মিনিটের দিকে বাগেরহাট সদর মডেল থানার খারাসম্বল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা পুলিশের একটি দল একটি বসতঘরে অভিযান চালিয়ে ১১টি প্লাস্টিকের বস্তায় অবৈধভাবে মজুদ করা ২২০ কেজি নকল ও ভেজাল সিগারেট উদ্ধার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. দুলাল হাওলাদার (৫৮) ও তাঁর স্ত্রী মোছা. রনজিদা বেগম।

ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার দম্পতি দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অবৈধভাবে নকল সিগারেট সংগ্রহ, মজুদ ও বাজারজাত করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের বিরুদ্ধে সরকার নির্ধারিত রাজস্ব ফাঁকি দিয়ে এ ব্যবসা পরিচালনার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-গ ধারায় বাগেরহাট সদর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। বাগেরহাট জেলা পুলিশ জানিয়েছে, নকল ও অবৈধ পণ্য উৎপাদন, মজুদ এবং বিপণনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram