২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

সারাদেশ

অগ্রণী ব্যাংকের শাখায় গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

প্রতারিত গ্রাহকদের আমানতের সম্পূর্ণ টাকা অবিলম্বে ফেরতের দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর বেলা ১২টার দিকে ব্যাংকটির শ্রীনগর শাখার সামনে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে শত শত ভুক্তভোগী গ্রাহক অংশ নেন। এ সময় তারা তাদের কষ্টার্জিত আমানতের টাকা ফেরত পাওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যাংকের সামনে অবস্থান নেন।

২ নভেম্বর, ২০২৬ এ ২৩:১৪
অগ্রণী ব্যাংকের শাখায় গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

২৪ঘন্টা অনলাইন: মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় গ্রাহকদের রক্ষিত কোটি কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রতারিত গ্রাহকদের আমানতের সম্পূর্ণ টাকা অবিলম্বে ফেরতের দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর বেলা ১২টার দিকে ব্যাংকটির শ্রীনগর শাখার সামনে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে শত শত ভুক্তভোগী গ্রাহক অংশ নেন। এ সময় তারা তাদের কষ্টার্জিত আমানতের টাকা ফেরত পাওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যাংকের সামনে অবস্থান নেন। গ্রাহকদের কান্নাকাটি ও আহাজারিতে ব্যাংকের আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।

ভুক্তভোগী গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের টাকা আত্মসাৎ হওয়ার দেড় মাস পেরিয়ে গেলেও এখনো আমরা পাওনা টাকা ফেরত পাইনি। অগ্রণী ব্যাংকের এই শাখা থেকে টাকা আত্মসাতের ঘটনায় দুজনের মতো গ্রাহক স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া আরও বেশ কয়েকজন গ্রাহক চরম মানসিক আঘাত ও অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ সময় তারা ব্যাংক তুই টাকা দে, না হয় জীবন নে স্লোগানে ফেটে পড়েন।জানা গেছে, চাঞ্চল্যকর এই অর্থ আত্মসাতের ঘটনায় ব্যাংকটির ক্যাশিয়ার শরীফুজ্জামান সোহাগ ও ব্যাংক ম্যানেজারসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ব্যাংকটির কয়েকজন কর্মকর্তা ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন। তবে অভিযুক্তদের গ্রেফতার ও মামলার পরও গ্রাহকদের আটকে থাকা আমানত ফেরত পাওয়ার প্রক্রিয়া নিশ্চিত না হওয়ায় চরম ক্ষোভ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন শত শত সাধারণ মানুষ।প্রতিবাদ সভা থেকে অবিলম্বে ক্ষতিগ্রস্ত প্রতিটি গ্রাহকের গচ্ছিত টাকা ফেরত দেওয়ার জোরালো দাবি জানান ভুক্তভোগীরা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন তারা।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram