স্পেনে ট্রেন দুর্ঘটনা, কোপা দেল রের ম্যাচ স্থগিত
মর্মান্তিক ট্র্যাজেডিতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে

২৪ঘণ্টা অনলাইন : স্পেনে ভয়াবহ দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় রাতের জন্য নির্ধারিত কোপা দেল রের ২৪ ম্যাচ স্থগিত ঘোষণা করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। ২৮ অক্টোবর সকালে ঘটা এই মর্মান্তিক ট্র্যাজেডিতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।ভুক্তভোগীদের প্রতি শোক, শ্রদ্ধা ও সংহতি জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে আরএফইএফ। মাদ্রিদ থেকে সেভিলগামী রেলপথে মোরা ও অর্গাজ শহরের মধ্যবর্তী এলাকায় রেনফে ও ইরিও পরিচালিত দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ হয়। এতে দুটি বগি লাইনচ্যুত হয়। ভয়াবহ দূর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে।
তবে এ সংখ্যা আরো বড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার সময় ট্রেন দুটিতে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে একটি খাদের মধ্যে ট্রেনের বগি কাত হয়ে পড়ে থাকতে দেখা গেছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়। দুর্ঘটনার ফলে মাদ্রিদ ও দক্ষিণ আন্দালুসিয়ার মধ্যকার প্রধান রেল যোগাযোগ সম্পূর্ণ ভেঙে পড়েছে।রিয়াল বেতিস, ভ্যালেন্সিয়া, সেল্টা ভিগো এবং মায়োর্কার মতো লা লিগার বেশ কিছু শীর্ষ ক্লাবের আজ মাঠে নামার কথা ছিল। ফেডারেশন জানিয়েছে, স্থগিত হওয়া ম্যাচগুলোর নতুন সূচি খুব দ্রুতই আলোচনার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
খানে বিস্তারিত সংবাদ লেখা শুরু করুন...
