জীবন শৈলী

মজার স্বাদের মাছের ডিমের বড়া বানাবেন যেভাবে

চাইলে মাছের ডিম দিয়েও তৈরি করা যায় দারুণ সব পদ

২৯ অক্টোবর, ২০২৬ এ ০০:২৪
মজার স্বাদের মাছের ডিমের বড়া বানাবেন যেভাবে

২৪ঘণ্টা অনলাইন : অনেক সময় বাজার থেকে মাছ কেনার পর পেটে ডিম পাওয়া যায়। কেউ কেউ আবার আলাদা করেই মাছের ডিম কেনেন। চাইলে মাছের ডিম দিয়েও তৈরি করা যায় দারুণ সব পদ। মাছের ডিম দিয়ে তৈরি করতে পারেন মজার স্বাদের বড়া। গরম ভাতের সঙ্গে এই বড়া খেতে বেশ লাগে। আসুন তাহলে জেনে নেয়া যাক যেভাবে বানাবেন মজার স্বাদের মাছের ডিমের বড়া।

উপকরণ : ২০০ গ্রাম মাছের ডিম, একটা পেঁয়াজ কুচি, রসুন আদা কুচি, কাঁচা মরিচ কচি, বেকিং সোডা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সাবাদমতো লবণ, পরিমাণমতো তেল

প্রস্তুত প্রণালি : প্রথমে মাছে ডিম পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার এতে পেঁয়জ কুচি, কাঁচা মরিচ কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা কুচি, রসুন কুচি ও বেসন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। তারপর বেকিং সোডা, লবণ, ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। কড়াইতে পরিমাণমতো তেল দিন। ব্যাটারে এই গরম তেল একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার ব্যাটার থেকে অল্প অল্প করে মাছের ডিম নিয়ে গরম তেলে ছেড়ে দিন। ভালো করে বড়াগুলো ভেজে নিন। সবগুলো বড়া ভাজা হলে প্লেটে সাজিয়ে নিন। বাড়িতে তৈরি সস দিয়ে পরিবেশন করুন।

এখানে বিস্তারিত সংবাদ লেখা শুরু করুন...

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram