জাতীয়
ইউরোপের তিন দেশ থেকে ফিরলেন ৩৫ বাংলাদেশি
২৩ অক্টোবর, ২০২৬ এ ৩:১১ PM

২৪ঘণ্টা অনলাইন ডেস্ক : ইউরোপের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ২৩ অক্টোবর একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় ফেরেন।
ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছেন।
ঢাকার ইতালি দূতাবাস এক বার্তায় জানায়, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা ফ্রন্টেক্সের ব্যবস্থাপনায় শুক্রবার বিশেষ প্রত্যাবাসন ফ্লাইটটি পরিচালিত হয়।
এই ফ্লাইটের মাধ্যমে তিনটি দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
