জাতীয়

ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালু, স্বাভাবিক হচ্ছে সৌদি রুট

২২ অক্টোবর, ২০২৬ এ ২:০১ PM
ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালু, স্বাভাবিক হচ্ছে সৌদি রুট

২৪ঘণ্টা অনলাইন: সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটির বিভিন্ন রুটে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

২২ অক্টোবর সকাল ৮টা থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা-জেদ্দা রুটেও ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

এদিকে, বৃহস্পতিবার ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, ঢাকা-মদিনা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ রুটের ফ্লাইট ও সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালু, স্বাভাবিক হচ্ছে সৌদি রুট | ২৪ঘণ্টা