জাতীয়

নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬

২২ অক্টোবর, ২০২৬ এ ১২:২৬ PM
নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬

২৪ঘণ্টা অনলাইন: নরসিংদীর মাধবদীতে একটি প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং অন্য দুজন প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।

২১ অক্টোবর রাত ৮টা ৪ মিনিটে দগ্ধ ছয়জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন শিবলু মিয়া (৪৫), পিয়াস (৩০), সুমন (৩০), সোরাফ (৩০), ছাদেকুর (২৫) ও রাকিব (২৫)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধদের মধ্যে শিবলু মিয়ার শরীরের ১৩ শতাংশ, পিয়াসের ৩ শতাংশ, সুমনের ৪ শতাংশ, সোরাফের ২০ শতাংশ, ছাদেকুরের ১৫ শতাংশ এবং রাকিবের ১০ শতাংশ পুড়ে গেছে।

তিনি আরও জানান, সোরাফ ও ছাদেকুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবলু মিয়া ও রাকিবকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে, পিয়াস ও সুমনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram