সারাদেশ

বাগেরহাট পাসপোর্ট অফিসে আগুন

২০ অক্টোবর, ২০২৬ এ ১২:০১ AM
বাগেরহাট পাসপোর্ট অফিসে আগুন

২৪ঘণ্টা অনলাইন : বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে অগ্নিকাণ্ডে একটি অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর (এভিআর) মেশিন পুড়ে গেছে। এতে পাসপোর্টের স্বাভাবিক সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।

১৮ অক্টোবর রাত সোয়া ৮টার দিকে সার্ভার কক্ষে থাকা ফায়ার অ্যালার্ম বেজে উঠলে আগুনের বিষয়টি জানতে পারেন কর্মকর্তারা। পরে দ্রুত কক্ষের দরজা খুলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অগ্নিকাণ্ডে সার্ভার, কম্পিউটার, অন্যান্য যন্ত্রপাতি ও গুরুত্বপূর্ণ নথিপত্রের কোনো ক্ষতি হয়নি। তবে এভিআর মেশিনটি নষ্ট হয়ে যাওয়ায় সোমবার (১৯ অক্টোবর) পাসপোর্টের আবেদন গ্রহণ, ছবি তোলা ও পাসপোর্ট বিতরণ কার্যক্রম বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা অনেক গ্রাহক।

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত এভিআর মেশিনটি মেরামতের জন্য পাঠানো হয়েছে। মেশিনটি মেরামত করা সম্ভব হলে আগামী ২৫ অক্টোবর থেকে সেবা কার্যক্রম স্বাভাবিক হতে পারে বলে আশা করছেন তারা।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram