জাতীয়

যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসায় যেসব কাজ করা যাবে

১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৭ PM
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসায় যেসব কাজ করা যাবে

২৪ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসায় দেশটিতে গিয়ে কী কী কাজ করা যাবে, তা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

১৯ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে দূতাবাস।

বার্তায় বলা হয়, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে পর্যটন, অবকাশযাপন, কেনাকাটা এবং বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করার সুযোগ রয়েছে।

এ ছাড়া ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক করা এবং বিভিন্ন সভা ও সম্মেলনে অংশ নেওয়ার অনুমতি রয়েছে।

ভিজিটর ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram