শিক্ষা-প্রযুক্তি

বুয়েটের উপাচার্য পদত্যাগ করলেন 

বুয়েটের উপাচার্য পদত্যাগ করলেন 

প্রভাত রিপোর্ট : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার পদত্যাগ করেছেন। গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয় বরাবর তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। প্রথম মেয়াদে ২০২০ সালের ২৫ জুন বুয়েটের ১৪তম উপাচার্যের দায়িত্ব নিয়েছিলেন সত্য প্রসাদ মজুমদার। গত বছরের জুনে তাঁকে দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ থেকে ১৯৮১ সালে প্রথম শ্রেণিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন সত্য প্রসাদ মজুমদার। মেধাতালিকায় চতুর্থ হয়েছিলেন। ১৯৮৫ সালে একই বিভাগ থেকে তিনি এমএসসি ডিগ্রি অর্জন করেন।

তার বাড়ি ফেনী জেলার দাগনভূঞা থানার রামনগরে। তিনি ১৯৭৩ সালে চাঁদপুরের ডি এন হাইস্কুল থেকে এসএসসি ও ১৯৭৫ সালে চাঁদপুর কলেজ থেকে এইচএসসি পাস করেন।
 

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বুয়েটের উপাচার্য পদত্যাগ করলেন  | ২৪ঘণ্টা