আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

অভিমান ভুলে তিশার পক্ষে জয়

Tania Jaha19-07-2026 01:57:21 PMদেখেছেন 72 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অভিমান ভুলে তিশার পক্ষে জয়

জামদানি শাড়ি বিক্রিকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আদালতের সমন জারির ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। এই পরিস্থিতিতে তিশার প্রতি সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। একই সঙ্গে তিনি তুলে ধরেছেন তিশাকে ঘিরে নিজের কিছু পুরোনো অভিমানও।

প্রায় ১০ মাস আগে একটি জামদানি শাড়ি বিক্রিকে কেন্দ্র করে তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। একটি আইনি নোটিশের মাধ্যমে বিষয়টি আলোচনায় এলেও পরে তা অনেকটাই আড়ালে চলে যায়। সম্প্রতি আদালতের সমন জারির পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে বিষয়টি।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শাহরিয়ার জয় বলেন, একজন জনপ্রিয় অভিনেত্রীর জন্য এমন পরিস্থিতি অত্যন্ত বিব্রতকর। তার মতে, একটি ছোট ঘটনার কারণে মানুষের মনে একজন শিল্পীর পরিচয় নেতিবাচকভাবে গেঁথে যেতে পারে, যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর।

জয় লেখেন, তানজিন তিশা দীর্ঘদিন ধরে অভিনয়ের মাধ্যমে দর্শকদের বিনোদন দিয়ে আসছেন। কিন্তু একটি বিতর্কিত ঘটনার কারণে তার পরিচয় যেন শুধুমাত্র সেই অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। তিনি মনে করেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও শিল্পীর দীর্ঘদিনের অবদান বিবেচনায় নেওয়া উচিত।

পোস্টে জয় আরও উল্লেখ করেন, শিল্পীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি অনেক সময় কঠোর হয়ে ওঠে। অথচ একটি ঘটনা দিয়ে একজন শিল্পীর পুরো ক্যারিয়ারকে মূল্যায়ন করা ঠিক নয়। তিনি বলেন, “শিল্পী বাঁচলে শিল্প বাঁচবে।”

তবে সমর্থনের পাশাপাশি দুই বছর আগের একটি ব্যক্তিগত কষ্টের কথাও তুলে ধরেন জয়। তার দাবি, যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে তিনি শুনেছিলেন—তিনি মঞ্চে উঠলে তানজিন তিশা নাকি মঞ্চে উঠতে চাননি। পরে আরেকটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তিশার কাছ থেকে তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য শোনার কথা জানান তিনি।

তবে এসব ঘটনায় কষ্ট পেলেও বর্তমান পরিস্থিতিতে তিশার পাশে দাঁড়ানোকে মানবিক দায়িত্ব বলেই মনে করেন জয়। তিনি বলেন, ব্যক্তিগত অভিমান থাকলেও একজন সহশিল্পীর দুঃসময়ে পাশে থাকা উচিত।

জয়ের এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার সহমর্মিতার প্রশংসা করছেন, আবার কেউ কেউ পুরো বিষয়টি নিয়ে ভিন্নমতও প্রকাশ করছেন। তবে শাড়ি বিতর্কের মধ্যেই সহকর্মীর প্রতি জয়ের সমর্থন নতুন করে নজর কেড়েছে শোবিজ অঙ্গনে।