আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বিশ্বকাপের মঞ্চ থেকে ঢাকায় সঞ্জয়

Tania Jaha19-07-2026 11:40:28 AMদেখেছেন 82 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিশ্বকাপের মঞ্চ থেকে ঢাকায় সঞ্জয়

২৪ঘন্টা অনলাইন: বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সঙ্গীতজ্ঞ, ইলেকট্রনিক মিউজিক প্রযোজক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে সঞ্জয় দেব এখন ঢাকায়। ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে বিশ্বজুড়ে আলোচনায় আসার পর এবার বাংলাদেশের দর্শকদের মাতাতে মঞ্চে উঠছেন তিনি।

১৯ জুলাই রাজধানীতে আয়োজিত দুটি পৃথক কনসার্টে লাইভ পারফর্ম করবেন সঞ্জয় দেব। তার সঙ্গে থাকবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। আয়োজকদের প্রত্যাশা, বিশ্বকাপ ফাইনাল ঘিরে দর্শকদের উন্মাদনা আরও বাড়িয়ে তুলবে এই বিশেষ আয়োজন।

সম্প্রতি ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়ান সঞ্জয় দেব। এরপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত একাধিক ফ্যান ফেস্টেও অংশ নেন তিনি।

সেই আন্তর্জাতিক সফরের ধারাবাহিকতায় এবার ঢাকার দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই জনপ্রিয় ডিজে। ইতোমধ্যে তিনি ঢাকায় পৌঁছে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন এবং প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানা গেছে।

আয়োজনে সঞ্জয় দেবের পাশাপাশি পারফর্ম করবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ। তাদের পরিবেশনাও দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজকরা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঢাকার অনুষ্ঠান শেষ করেই সঞ্জয় দেব যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য তার পরবর্তী কনসার্টে অংশ নিতে রওনা হবেন।

বিশ্বকাপের আন্তর্জাতিক মঞ্চে আলো ছড়ানোর পর দেশের মাটিতে সঞ্জয় দেবের এই পরিবেশনা ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।