আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

২৪ ঘণ্টায় দুই সন্তানের মৃত্যু, সংকটে বাবার জীবন

shamim19-07-2026 10:00:49 AMদেখেছেন 87 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
২৪ ঘণ্টায় দুই সন্তানের মৃত্যু, সংকটে বাবার জীবন

২৪ঘন্টা অনলাইন : ক দিনের ব্যবধানে মারা গেছে দুই শিশু।
এরপর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের বাবা। ঘটনাটি ঘটেছে নাটোরের লালপুরে।

মৃতরা হলো তুহিন (৮) ও তুষার (৪)।
তারা বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া নতুনপাড়া গ্রামের মরজেম আলীর দুই ছেলে।

পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে ১৩ জুলাই স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার পর দুই সন্তানকে নিয়ে একাই বাড়িতে ছিলেন মরজেম আলী।

১৬ জুলাই রাতে বড় ছেলে তুহিন কলা ও চিড়া খায়।
অন্যদিকে মরজেম আলী ও ছোট ছেলে তুষার ভাত-আলুভর্তা খেয়ে ঘুমিয়ে পড়েন।

রাত ৩টার দিকে তুহিনের বমি শুরু হয়।
দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সকালে তুহিনকে দাফন করা হয়।
কিন্তু সেই দিনই দুপুরে ছোট ছেলে তুষারও বমি ও অচেতনতার মতো উপসর্গে অসুস্থ হয়ে পড়ে।

তাকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

ছোট ছেলের মরদেহ নিয়ে বাড়ি ফেরার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন বাবা মরজেম আলী।
প্রথমে লালপুর, পরে নাটোর সদর হাসপাতাল হয়ে তাকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, একই পরিবারের দুই শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে।
ছোট ছেলে তুষারের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, খাদ্যে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে।
তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।