আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

dibbo17-07-2026 01:25:37 PMদেখেছেন 72 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

বলিউড থেকে টেলিভিশন- টলিপাড়ার অন্যতম চর্চিত নাম এখন মৌনী রায়। কখনো অভিনেত্রী দিশা পটানীর সঙ্গে গভীর বন্ধুত্ব নিয়ে খবরের শিরোনামে এসেছেন এই ‘নাগিন’ খ্যাত তারকা। তবে এবার আর বিচ্ছেদ নয়, বরং অভিনেতা অর্জুন বিজলানীর সঙ্গে মৌনীর নাম জড়িয়ে শুরু হয়েছে নতুন এক গুঞ্জন।

আর তাতেই ভীষণ চটেছেন মৌনীর ঘনিষ্ঠ বান্ধবী তথা ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী ক্রিস্টল ডি’সুজা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পাপারাজ্জি পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। 

সেখানে দাবি করা হয়, স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে মৌনীর বিচ্ছেদের পর নাকি অর্জুনের সঙ্গে গোপনে সম্পর্কে জড়িয়েছেন তিনি। এই পোস্টের বিরুদ্ধেই এবার সপাটে গর্জে উঠেছেন ক্রিস্টল। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের একটি রেস্টুরেন্ট থেকে বান্ধবী অনুষা দান্ডেকরের সঙ্গে বের হয়ে আসছেন মৌনী রায়। 

এর কিছুক্ষণ পরই একই রেস্টুরেন্ট থেকে বের হতে দেখা যায় অর্জুন বিজলানীকে। আর এই সাধারণ একটি ঘটনাকে কেন্দ্র করেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘বিচ্ছেদের পরে কি গোপনে প্রেম করছেন অর্জুন ও মৌনী?’

এই পোস্টটি নজরে আসতেই নিজের ক্ষোভ আর চেপে রাখতে পারেননি ক্রিস্টল। কমেন্ট বক্সে কড়া ভাষায় তিনি লেখেন, ‘এসব কী আজেবাজে কথা! শুধু ভিউজ় পাওয়ার জন্য আপনারা যা খুশি পোস্ট করছেন।’

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,  মৌনী এবং অর্জুনের বন্ধুত্ব দীর্ঘদিনের ও বেশ গভীর। একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’-এ একসঙ্গে কাজ করার সময় থেকেই এই বন্ধুত্বের সূত্রপাত। দীর্ঘ সময় ধরে ব্যক্তিগত ও পেশাগত উভয় ক্ষেত্রেই একে অপরের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তারা। এমনকি অর্জুনের স্ত্রী নেহার সঙ্গেও মৌনীর চমৎকার সম্পর্ক রয়েছে।