আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

আর্জেন্টিনার জন্য ‘বিয়ের প্রতিশ্রুতি’ পরীমণির

Tania Jaha16-07-2026 01:17:05 PMদেখেছেন 78 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আর্জেন্টিনার জন্য ‘বিয়ের প্রতিশ্রুতি’ পরীমণির

২৪ঘন্টা অনলাইন: আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি নিজের সমর্থন জানাতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। প্রিয় দল বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন বলে মজার ছলে ঘোষণা দিয়েছেন তিনি।

১৫ জুলাই গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পরীমণি লেখেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল।”

পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভক্ত-অনুরাগীরা নানা ধরনের মন্তব্য করতে শুরু করেন। কেউ এটিকে নিছক রসিকতা হিসেবে দেখেছেন, আবার কেউ মজা করে সম্ভাব্য পাত্র নিয়েও আলোচনা করেছেন।

ফুটবল এবং বিশেষ করে আর্জেন্টিনা দলের প্রতি পরীমণির ভালোবাসা দীর্ঘদিনের। চলমান বিশ্বকাপজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই প্রিয় দলকে নিয়ে পোস্ট করতে দেখা গেছে তাকে। আর্জেন্টিনার প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ও পরে দলটির প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন বার্তা শেয়ার করেছেন তিনি।

গত ১২ জুলাইও একটি পোস্টে শুধু “উইন” লিখে আর্জেন্টিনার প্রতি নিজের প্রত্যাশার কথা জানান এই অভিনেত্রী। একই দিনে আরেক পোস্টে ফুটবলকে নিজের ভালোবাসা উল্লেখ করে আর্জেন্টিনার পতাকার ইমোজি ব্যবহার করেন।

শুধু নিজেই নন, নিজের ছেলে রাজ্যকেও আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন পরীমণি। সম্প্রতি ছেলের সঙ্গে কাটানো একটি মুহূর্তের ভিডিও শেয়ার করে তিনি জানান, রাজ্যও আর্জেন্টিনার বড় ভক্ত।

বিশ্বকাপের শেষ পর্বে আর্জেন্টিনার সাফল্য ঘিরে পরীমণির এই ব্যতিক্রমী ঘোষণা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য বাড়তি বিনোদনের খোরাক হয়ে উঠেছে।

আর্জেন্টিনার জন্য ‘বিয়ের প্রতিশ্রুতি’ পরীমণির | ২৪ঘণ্টা