আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বক্স অফিসে ধাক্কা খেল ‘মোয়ানা’

Tania Jaha13-07-2026 01:48:11 PMদেখেছেন 78 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বক্স অফিসে ধাক্কা খেল ‘মোয়ানা’

২৪ঘন্টা অনলাইন: বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য দিয়ে যাত্রা শুরু করতে পারেনি ডিজনির নতুন লাইভ-অ্যাকশন সিনেমা ‘মোয়ানা’। মুক্তির প্রথম সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও কানাডায় ছবিটি আয় করেছে ৪ কোটি ৩০ লাখ ডলার, যেখানে বিশ্লেষকদের পূর্বাভাস ছিল ৬ থেকে ৬ কোটি ৫০ লাখ ডলার।

বিনোদনবিষয়ক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ২৫ কোটি ডলার ব্যয়ে নির্মিত ছবিটি বিশ্বব্যাপী প্রথম সপ্তাহান্তে মোট ৯ কোটি ৫০ লাখ ডলার আয় করেছে। আয় প্রত্যাশার তুলনায় কম হলেও নতুন কোনো বড় পারিবারিক প্রতিদ্বন্দ্বী না থাকায় বক্স অফিসে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে সিনেমাটি।

‘মোয়ানা’ দীর্ঘদিন ধরেই ডিজনির অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। ২০১৬ সালে মুক্তি পাওয়া অ্যানিমেটেড ‘মোয়ানা’ বিশ্বব্যাপী ৬৪ কোটি ৩০ লাখ ডলারের বেশি আয় করেছিল। এছাড়া এটি ডিজনির স্ট্রিমিং প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি দেখা সিনেমাগুলোর একটি।

২০২৪ সালে মুক্তি পাওয়া এর সিক্যুয়েল ‘মোয়ানা’ ২ বিশ্বজুড়ে ১০০ কোটি ডলারের বেশি আয় করে। পাশাপাশি ‘মোয়ানা’ ব্র্যান্ডভিত্তিক ২ কোটি ২০ লাখেরও বেশি খেলনা বিক্রি হয়েছে এবং ডিজনির বিভিন্ন থিম পার্কে চরিত্রটির উপস্থিতি রয়েছে।

তবে নতুন লাইভ-অ্যাকশন সংস্করণের তুলনামূলক দুর্বল সূচনা বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে। তাদের মতে, এক দশকেরও কম সময়ে ‘মোয়ানা’কে কেন্দ্র করে একাধিক বড় প্রকল্প আসায় দর্শকদের মধ্যে কিছুটা আগ্রহহ্রাস বা ক্লান্তি তৈরি হয়ে থাকতে পারে।

তবে আশাবাদী হওয়ার কারণও দেখছেন বিশেষজ্ঞরা। গ্রীষ্মকালীন মৌসুমের শেষ দিকের বড় পারিবারিক সিনেমা হওয়ায় আগামী সপ্তাহগুলোতে ছবিটির আয় বাড়তে পারে। বিশেষ করে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো ছুটি চলায় পরিবারভিত্তিক দর্শক টানার সুযোগ রয়েছে।

উদাহরণ হিসেবে বিশ্লেষকরা ২০২৪ সালের ডিজনি চলচ্চিত্র ‘মুফাসা: দ্য লায়ন কিং-এর কথা উল্লেখ করছেন। ছবিটি প্রথম সপ্তাহান্তে মাত্র ৩ কোটি ৫০ লাখ ডলার আয় করলেও শেষ পর্যন্ত বিশ্বব্যাপী ৭২ কোটি ২০ লাখ ডলারের বেশি আয় করতে সক্ষম হয়েছিল।