আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

মঞ্চেই বাগদানের ঘোষণা জেসমিনের

Tania Jaha12-07-2026 01:32:33 PMদেখেছেন 68 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মঞ্চেই বাগদানের ঘোষণা জেসমিনের

২৪ঘন্টা অনলাইন: জনপ্রিয় গায়িকা জেসমিন স্যান্ডলাস নিজের কনসার্টের মঞ্চেই দিলেন জীবনের নতুন অধ্যায়ের সুখবর। দিল্লিতে অনুষ্ঠিত এক লাইভ কনসার্টে ভক্তদের সামনে বাগদানের ঘোষণা দেন তিনি। একই সঙ্গে পরিচয় করিয়ে দেন তার হবু স্বামী শেখর চৌধুরীর সঙ্গে।

শনিবার রাজধানী দিল্লিতে শুরু হয়েছে জেসমিনের ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’। কনসার্টে গান পরিবেশনের ফাঁকে হঠাৎই হাতে থাকা আংটি দেখিয়ে বাগদানের খবর জানান এই শিল্পী। পরে মঞ্চে ডাকেন শেখর চৌধুরীকে।

আবেগঘন মুহূর্তে জেসমিন বলেন, “এই মানুষটিই আমার আঙুলে আংটি পরিয়েছে। সে-ই আমার জীবনের বিশেষ মানুষ।”

তার এমন ঘোষণায় উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত দর্শক-শ্রোতারা। বাগদানের খবর জানানোর পর শেখরকে জড়িয়ে ধরেন জেসমিন। পাল্টা প্রতিক্রিয়ায় শেখরও তাকে কোলে তুলে নেন। মুহূর্তটি দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে।

জেসমিনের ভারত সফরের প্রথম কনসার্ট অনুষ্ঠিত হয় নয়াদিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে। এই ট্যুরের পরবর্তী আয়োজন হবে মুম্বাই, বেঙ্গালুরু ও চণ্ডীগড়ে।

‘কিক’ সিনেমার জনপ্রিয় গান ‘ইয়ার না মিলে’-এর মাধ্যমে পরিচিতি পাওয়া জেসমিন স্যান্ডলাস সাম্প্রতিক সময়ে ‘ধুরন্ধর’ সিনেমার ‘শরারত’ ও ‘যাইয়ে সজনা’ গান দিয়ে নতুন করে আলোচনায় আসেন। বিশেষ করে ‘শরারত’ গানটি তাকে ব্যাপক জনপ্রিয়তা ও তারকাখ্যাতি এনে দিয়েছে।

মঞ্চেই বাগদানের ঘোষণা জেসমিনের | ২৪ঘণ্টা