আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

অভিনয়ে ফিরতে চান ডিজে সুমী

Anisur Rahman08-07-2026 11:19:14 PMদেখেছেন 70 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অভিনয়ে ফিরতে চান ডিজে সুমী

২৪ঘণ্টা  অনলাইন : আবারো অভিনয়ে ফিরতে চান এ সময়ের ব্যস্ত ডিজে সুমী। বর্তমানে ইভেন্ট, করপোরেট, ক্লাব ও ওয়েডিং শো নিয়েই ব্যস্ত সময় পার করলেও অভিনয়ই এখন তার প্রধান লক্ষ্য। এজন্য মিডিয়ার পুরোনো সহকর্মীদের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন তিনি। সুলতানা রাজিয়া সুমী ২০০২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে নাচ ও অভিনয়ের প্রশিক্ষণ নেন। ২০০৩ সালে অভিনয় জীবন শুরু করে টানা সাত বছর চলচ্চিত্র, টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেন।  

চিত্রপরিচালক মোস্তাফিজুর রহমান বাবুর ‘মায়ের স্বপ্ন’ ছিল তার প্রথম চলচ্চিত্র। উত্তম আকাশ, সায়মন তারিকসহ একাধিক নির্মাতার চলচ্চিত্রেও অভিনয় করেছেন। টেলিভিশনে নজরুল কোরেশী ও দেবাশিষ বড়ুয়া দ্বীপের পরিচালনায় কাজ করার পাশাপাশি শাহ সিমেন্ট, রূপায়ন গ্রুপ ও ডোরেমন কেকের বিজ্ঞাপনের মডেল হিসেবেও পরিচিতি লাভ করেন। 

২০১০ সালে ডিজে পেশায় যুক্ত হওয়ার পর অভিনয়ে দীর্ঘ বিরতি নেন। বর্তমানে ডিজে পেশায় সফল হলেও আবার অভিনয়েই নিয়মিত হতে চান তিনি। এ প্রসঙ্গে ডিজে সুমী বলেন, “মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় নিয়েই থাকতে চাই।” মিডিয়ায় কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সুমী বলেন, “মিডিয়ার কাজ করতে আমার সবসময় ভালো লাগে। কোনো কাজই আমার কাছে কষ্টের মনে হয় না, বরং আগ্রহ আরো বাড়িয়ে দেয়।”