আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

‘দেলুপি’র পাশে অনুরাগ কাশ্যপ

Tania Jaha06-07-2026 04:38:06 PMদেখেছেন 65 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘দেলুপি’র পাশে অনুরাগ কাশ্যপ

২৪ঘণ্টা অনলাইন: বাংলাদেশের আলোচিত স্বাধীন চলচ্চিত্র ‘দেলুপি’ আন্তর্জাতিক অঙ্গনে নতুন স্বীকৃতি পেল। ছবিটির সঙ্গে পরিবেশক হিসেবে যুক্ত হয়েছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা অনুরাগ কাশ্যপ।

নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন থেকে ছবিটির প্রচারণামূলক কনটেন্টে  ‘অনুরাগ কাশ্যপ প্রেজেন্ট ‘দেলুপি’’ উল্লেখ থাকবে।

গত বছরের নভেম্বরে মুক্তি পাওয়া ‘দেলুপি’ খুলনার একটি প্রত্যন্ত গ্রামের জীবন ও বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত। মুক্তির পর ছবিটি দেশ-বিদেশে প্রশংসা কুড়ায় এবং মর্যাদাপূর্ণ রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন এক বিবৃতিতে জানায়, অনুরাগ কাশ্যপের মতো একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্মাতার সম্পৃক্ততা শুধু একটি অর্জন নয়, বরং বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য বড় অনুপ্রেরণা।

বিবৃতিতে বলা হয়, একজন বিশ্বখ্যাত নির্মাতা যখন একটি স্বাধীন বাংলাদেশি চলচ্চিত্রের পাশে দাঁড়ান, তখন তা চলচ্চিত্রটির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও সম্ভাবনাকে আরও বিস্তৃত করে।

এর আগে চলচ্চিত্রভিত্তিক জনপ্রিয় প্ল্যাটফর্ম লেটারবক্সডে ‘দেলুপি’ দেখে নিজের প্রতিক্রিয়া জানান অনুরাগ কাশ্যপ। সেখানে তিনি ছবিটির প্রশংসা করেন। নির্মাতা তাওকীর ইসলাম জানান, আগে থেকেই কাশ্যপের সঙ্গে তার পরিচয় ছিল। রটারড্যাম উৎসবে ছবি দেখার পরিকল্পনা থাকলেও পরে তিনি ব্যক্তিগতভাবে ছবিটি অনুরাগ কাশ্যপকে পাঠান। ছবিটি দেখার পর কাশ্যপ ইতিবাচক প্রতিক্রিয়া জানান এবং পরবর্তীতে এর সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

তাওকীর আরও ইঙ্গিত দিয়েছেন, অনুরাগ কাশ্যপের সঙ্গে এটি শুধু একক কোনো সহযোগিতা নয়; সামনে আরও কিছু চমকপ্রদ কাজের পরিকল্পনা রয়েছে। তবে সে বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি তিনি।

বলিউডে ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘ব্ল্যাক ফ্রাইডে’ ও ‘নো স্মোকিং’-এর মতো চলচ্চিত্র নির্মাণ করে অনুরাগ কাশ্যপ নিজস্ব ধারা প্রতিষ্ঠা করেছেন। তার সম্পৃক্ততায় ‘দেলুপি’র আন্তর্জাতিক যাত্রা আরও বিস্তৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।