সংবাদ

১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক

১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত এই আদেশ দেন।
গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে হতাহতের ঘটনায় নিউ মার্কেট থানার মামলায় তাদের ১০ দিনের রিমান্ড চায় ডিবি পুলিশ। শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা গেছে, আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক | ২৪ঘণ্টা